admin
বাংলাদেশে ভ্যাকসিনের কোন অভাব নেই, পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন
পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘বাংলাদেশে করোনা ভ্যাকসিনের কোনো অভাব নেই। বাংলাদেশও টিকা উৎপাদনে যেতে প্রস্তুত। করোনাকালে কূটনৈতিক সফলতা আমার একা নয়। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাই সকল দিক-নির্দেশনা দিয়েছেন। তার দূরদর্শীতা, স্বাস্থ্যমন্ত্রী এবং কোভিড-১৯ ম্যানেজমেন্ট কমিটিসহ সংশ্লিষ্ট সকলের অবদানেই আমরা করোনাকালের কূটনীতিতে সফল হয়েছি বলতে হবে। বিশ্বের বহু শক্তিশালী দেশে মৃত্যুর সংখ্যার তুলনায় আমাদের দেশে একেবারেই কম। ভ্যাকসিন কার্যক্রমে বিশ্বে আমরা এগিয়ে রয়েছি। আমরা ভ্যাকসিনের জন্য কোনো টাকা-পয়সা নিচ্ছি না। প্রধানমন্ত্রীর নির্দেশে ভ্যাকসিন কার্যক্রম সম্পূর্ণ বিনামূল্যে করা হয়েছে। এটি বাংলাদেশের বড় অর্জন। হাতেগোনাRead More
ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করলেন প্রবাসী কল্যাণমন্ত্রী
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন এলাকার উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকাল ১১টায় ভোলাগঞ্জ ১০ নম্বর পর্যটন এলাকায় সিলেটের জেলা প্রশাসকের পরিকল্পনায় ও জেলা পর্যটন উন্নয়ন কমিটি এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে এই উন্নয়ন কার্যক্রমের নেইম ফলক উন্মোচন করের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি। সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে পর্যটন এলাকার উন্নয়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, ভোলাগঞ্জ পর্যটন এলাকার পরিচিতি এখন দেশ ছেড়ে বিদেশেও পৌঁছে গেছে। প্রতিদিন এখানে দেশ বিদেশের বিভিন্নRead More
সিলেটে ‘জননেত্রী শেখ হাসিনা শিশু পার্ক’ এর উদ্বোধন
সিলেটের সুরমার পাড়ে ৩.৭৭ একর জমি অধিগ্রহন করে ২৬.৮৮ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে ‘জননেত্রী শেখ হাসিনা শিশু পার্ক’। শুক্রবার (২২ অক্টোবর) সন্ধ্যায় পার্কটির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন সিলেট-১ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আনুষ্ঠানিক উদ্বোধনকালে পার্কটিকে সিলেটবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিনের উপহার হিসেবে আখ্যায়িত করেন পররাষ্ট্রমন্ত্রী। প্রধান অতিথির বক্তব্যে ড. মোমেন বলেন, এ অঞ্চলে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে আরো একটি প্রতিষ্ঠানা চান সিলেটবাসি। এসময় মন্ত্রী সিলেট অঞ্চলে সরকারের নানা উন্নয়ন কাজের কথা তুলে ধরেন। এর আগে প্রধান অতিথি পররাষ্ট্রমন্ত্রী ড.Read More
দেশের মানুষকে চিকিৎসার জন্য আর বাইরে যেতে হবে না: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাম্পাসের পূর্ব দক্ষিণ অংশে ১৭ তলা ভবনের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। তাতে হৃদরোগ, ক্যান্সার এবং কিডনি রোগীদের চিকিৎসা প্রদান করা হবে। যাতে আগামীতে চিকিৎসার জন্য আর আমাদের দেশের বাইরে যেতে না হয়। এছাড়াও সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল সরকার থেকে, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রবাসীদের কাছ থেকে আর্থিক সহযোগিতা পেয়ে তা কাজে লাগিয়ে হৃদরোগীদের জন্য অলাভজনক ও সেবামূলক হাসপাতাল প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তরের এনসিডি কন্ট্রোল প্রোগ্রাম এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের যৌথ উদ্যোগে যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি সংস্থায় রিজলভ টু সেইভ লাইভস এরRead More
সিলেটের দক্ষিণ সুরমা কলেজের অভ্যন্তরে শিক্ষার্থী হত্যা
সিলেটের দক্ষিণ সুরমা সরকারি কলেজের ক্যাম্পাসের ভেতরে আরিফুল ইসলাম রাহাত নামে এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুর আনুমানিক সোয়া একটার দিকে দক্ষিণ সুরমার চন্ডিপুল এলাকাস্থ দক্ষিণ সুরমা সরকারি কলেজের অভ্যন্তরে সাবেক আরেক শিক্ষার্থীর ছুরিকাঘাতে নিহত হন আরিফুল ইসলাম রাহাত। আরিফুল ইসলাম রাহাত দুপুরে দক্ষিণ সুরমা এলাকার ধরাধরপুর গ্রামের প্রবাসী সুরমান আলীর ছেলে। সে দক্ষিণ সুরমা সরকারি কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগে অধ্যয়নরত ছিল। দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালকুদার জানান, দুপুরে দক্ষিণ সুরমা কলেজের অভ্যন্তরে কথা কাটাকাটির জেরে একই কলেজের সাবেক এক শিক্ষার্থীRead More
এক বছরে ২কোটি ৯৩লাখ ৬০হাজার টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছে হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়ন
হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়ন গত বছরের ১৩ আগস্ট ৮ টি থানা/ফাঁড়ি নিয়ে যাত্রা শুরু করে। সীমিত জনবল ও যানবাহন এবং অপর্যাপ্ত লজিস্টিক সামগ্রী ব্যবহার করে সদ্য সৃষ্ট রিজিয়নটি সিলেট বিভাগের ৪টি, ঢাকা বিভাগের ২টি এবং চট্টগ্রাম বিভাগের ১টি জেলার মহাসড়ক নিয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। হাইওয়ে পুলিশ মূলত মহাসড়কে নিরাপত্তা নিশ্চিতসহ যানজট নিরসন, দুর্ঘটনা প্রতিরোধ, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে অভিযান এবং মহাসড়কে অবৈধ যানবাহন অপসারনে কাজ করে যাচ্ছে। গত ১ বছরে হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়ন দুর্ঘটনা প্রতিরোধে দ্রুত গতির যানবাহনের বিরুদ্ধে ৩ হাজার ৬১৮ টি, অবৈধ যানবাহনের বিরুদ্ধে ৬ হাজার ৪৬২Read More
সিলেট প্রেসক্লাবে সম্প্রীতি সমাবেশ: সাম্প্রদায়িক সহিংসতায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবি
দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে সিলেট প্রেসক্লাব প্রাঙ্গনে মানববন্ধন ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সিলেট প্রেসক্লাব আয়োজিত সমাবেশে বক্তারা বলেছেন, অসাম্প্রদায়িক রাষ্ট্রে সাম্প্রদায়িক সহিংসনতার ঘটনা মোটেও কাম্য নয়। অতীতেও দেশের বিভিন্ন স্থানে এমন বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। সেগুলোর যদি যথাযথ বিচার হতো তাহলে এ ধরণের ঘটনা ঘটত না। বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। দেশে অসাম্প্রদায়িকতার নজির দীর্ঘ দিনের। কয়েকজন দুস্কৃতিকারীর অপকর্মের মাধ্যমে আমাদের অসাম্প্রদায়িক চেতনা ভুলন্টিত হতে পারে না। যে কোন মূল্যে আমাদের বিভিন্ন ধর্মাবলম্বীদের মধ্যে পাস্পরিক সম্পর্কRead More
সিলেটের গোলাপগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
সিলেটের গোলাপগঞ্জে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছানু মিয়া (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফুলবাড়ি ইউনিয়নের কায়স্ত গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ছানু মিয়া ফুলবাড়ি ইউনিয়নের কায়স্ত গ্রামের মো. নূর উদ্দিনের পুত্র। এ ঘটনায় ধর্ষণের শিকার গৃহবধূ বাদী হয়ে অভিযুক্ত যুবককে আসামী করে থানায় একটি মামলা (মামলা নং- ১৯, তারিখ ২১/১০/২১) দায়ের করেন। পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত ১২টার দিকে ওই গৃহবধূ ৯৯৯ এ কল দিয়ে পুলিশকে ধর্ষণের বিষয়টি অবগত করেন। তাৎক্ষণিক গোলাপগঞ্জ মডেল থানার অফিসারRead More
সিলেট জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের মানববন্ধন
সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ও মহানগর ইউনিট। মুক্তিযুদ্ধের চেতনায় ভাস্বর বঙ্গবন্ধুর সংবিধান ফিরিয়ে দিন, মওদুদিবাদ, ওহাবিবাদ ও ধর্মের নামে রাজনীতি অবিলম্বে বন্ধ করুন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের লক্ষ্যে অবিলম্বে ‘সংখ্যালঘু সুরক্ষা আইন’ ও জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন করুন দেশব্যাপী পরিকল্পিত সাম্প্রদায়িক সন্ত্রাসে জড়িতদের দ্রুত গ্রেপ্তার, শাস্তির দাবিতে এই কর্মসূচি পালন করা হয়। বুধবার (২০ অক্টোবর) বিকাল ৩টায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে এই মানববন্ধন হয়েছে। সিলেট জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার ও ৭১ এর ঘাতক দালাল নির্মূল কমিটি সিলেটের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুব্রুতRead More
ভাসানচরে গণস্বাস্থ্যের মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
রোহিঙ্গাদের জন্য বাংলাদেশ সরকার নির্মিত শরণার্থী শিবির ভাসানচরে একটি বিশেষজ্ঞ মেডিকেল ক্যাম্প করেছে গণস্বাস্থ্য কেন্দ্র। গত সোমবার এই মেডিকেল ক্যাম্পের কার্যক্রম শুরু হয়। বুধবার পর্যন্ত এ কার্যক্রম চলে। তিনদিনে ১ হাজার ১১১ জন রোগী দেখা হয়। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এসব তথ্য নিশ্চিত করা হয়। বিবৃতিতে বলা হয়, রোগীদের মাঝে মহিলা ও শিশু রোগীই বেশি। রোগীদের বড় একটি অংশই চর্মরোগে ভুগছেন। এছাড়া গর্ভবতী মা ও শিশুদের মাঝে অপুষ্টির লক্ষণ দেখা গেছে। প্রয়োজনীয় পরামর্শ ও ওষুধের পাশাপাশি প্যাথলজি পরীক্ষা ও আলট্রাসনোগ্রাফি পরীক্ষা করা হয়। তিনদিনে প্যাথলজি সেবা দেয়া হয়েছেRead More

