যুক্তরাজ্যে করোনায় ওসমানীনগরের আরেক প্রবাসীর মৃত্যু
যুক্তরাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেটের ওসমানীনগরের আরো এক প্রবাসীর মৃত্যু হয়েছে। আব্দুল হান্নান (৫২) নামের ওই যুক্তরাজ্য প্রবাসী উপজেলার উমরপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের মৃত তোতা মিয়ার পুত্র।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১০ দিন পূর্বে লন্ডনের রয়েল হাসপাতালে ভর্তি হন আব্দুল হান্নান। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২০ জানুয়ারি) ভোর ৫টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
আব্দুল হান্নান এক ছেলে ও এক মেয়ের জনক। তিনি দীর্ঘদিন ধরে স্বপরিবারে যুক্তরাজ্য বসবাস করছিলেন।
আব্দুল হান্নানের শ্যালক সুপার চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত
প্রবাসে সিলেট বিভাগের মানুষের অধিকার আদায়, জনকল্যাণ এবং দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের প্রত্যয় নিয়েRead More
যুক্তরাজ্য সিলেট বিভাগ গণদাবি পরিষদ শাখার সাধারণ সভা অনুষ্ঠিত
যুক্তরাজ্যে সিলেট বিভাগ গণদাবি পরিষদের ইউকে শাখার কমিটি গঠনের লক্ষ্যে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।Read More

