টুলটিকরের মীরাপাড়া থেকে বিদেশি রিভলবারসহ মাদক কারবারি গ্রেফতার
এসএমপির শাহপরাণ থানাধিন টুলটিকর ইউপির মীরাপাড়া এলাকা থেকে গুলিসহ একটি বিদেশি রিভলবার, বিপুল মাদকদ্রব্য জব্দসহ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব ৯।
২০ নভেম্বর রাত ১টায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর অধিনায়ক লে. কর্নেল আবু মুসা মো. শরীফুলইসলাম, পিএসসি, এএসসি এর নেতৃত্বে সিপিসি-১ (সিলেটক্যাম্প) এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এসএমপি সিলেট এর শাহপরাণ থানার টুলটিকর ইউপির মীরা পাড়া এলাকার একটি এক তলা বসত বাড়ীতে অভিযান পরিচালনা করে একটি বিদেশি রিভলবার, ২০ রাউন্ড গুলি, ইয়াবা ৩৭৫ পিস, গাজা, একটি পুলিশ হ্যান্ডকাপ, বেশ কিছু সিলমোহর জব্দসহ কুখ্যাত মাদক কারবারি টিলাগড়, মীরাপাড়া বটতলা এলাকার জমশেদ খানের ছেলে রুমন খান (৩২), কে গ্রেফতার করেন। র্যাব মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামিকে এসএমপি’র শাহপরাণ থানায় হস্তান্তর করেছে।
Related News
সিলেটে আব্দুল্লাহ হত্যাকাণ্ডের পর আসামিপক্ষের বাড়িতে গাছপালা কাটা ও দোকান দখলের অভিযোগ
সিলেট সদর উপজেলার ২নং হাটখোলা ইউনিয়নের দিঘীরপাড় গ্রামে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া আব্দুল্লাহ হত্যার পরRead More
সিলেটের বাদেয়ালী গুচ্ছগ্রামে মাদ্রাসার আবাসিক ছাত্রকে বলাৎকারে প্রিন্সিপাল গ্রেপ্তার
সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নের বাদেয়ালী গুচ্ছগ্রামে মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানাধীন ‘জামেয়া ইসলামীয়া দারুসRead More

