ফ্রান্সে মহানবী (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে বায়তুল মোকাররম চত্বরে হেফাজতে ইসলামের বিক্ষোভ
ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে হেফাজতে ইসলাম ঢাকা মহানগরীর উদ্যোগে আজ সোমবার (২ নভেম্বর) দুপুরে ফ্রান্স দুতাবাস ঘেরাও কর্মসূচি পালন করবে। এর আগে সকাল ১১টা থেকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম চত্বরে সমাবেশ চলছে।
হেফাজতের মহানগর আমির আল্লামা নুর হোছাইন কাসেমীর সভাপতিত্বে নেতারা বক্তব্য রাখছেন।
সমাবেশে পুরানা পল্টন, দৈনিক বাংলা, জিরো পয়েন্টসহ আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়েছে। এজন্য এসব এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। সমাবেশ ঘিরে আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনী বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।
প্রধান অতিথি হেফাজতের মহাসচিব জুনাইদ বাবুনগরী বলেন, ফ্রান্সের সাথে কুটনৈতিক সম্পর্ক ছিন্ন ও তাদের পণ্য বর্জন করতে হবে।
নুর হোছাইন কাসেমী বলেন, সংসদে নিন্দা প্রস্তাব পাশ করতে হবে। সরকার যদি আমাদের দাবি না মানে তাহলে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে।
Related News
অবশেষে পরিচয় পাওয়া গেল শূন্যরেখায় ঘোরা বৃদ্ধের
জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তে এক ভারতীয় মুসলিম বৃদ্ধকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে বিএসএফ। কয়েকদিনRead More
দুর্যোগ মোকাবিলায় যুবকদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ড. মির শাহ আলম
অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন বাংলাদেশ (এআরএবি)’র আয়োজনে শনিবার (৪ এপ্রিল) বিকেলে নর্থ সাউথ ইউনিভার্সিটির অডিটোরিয়ামে ‘বিয়ন্ডRead More

