সাবেক মেয়র পরিবেশমন্ত্রী বদর উদ্দিন আহমদ কামরানের কবর জিয়ারত করলেন মন্ত্রী শাহাব উদ্দিন
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, প্রতিবেশগত সংকটাপন্ন (ইসিএ) ঘোষিত এলাকা জাফলং এর ডাউকি নদী থেকে যারা অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন করবে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। এ বিষয়ে নির্দেশনা দেওয়া রয়েছে।
বুধবার (৭ অক্টোবর) বিকেলে সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য বদর উদ্দিন আহমদ কামরানের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এ কথা বলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো শাহাব উদ্দিন।
যারা এই অবৈধ কাজের সাথে জড়িত তাদের বিষয়ে ব্যবস্থা নিতে মন্ত্রণালয় কাজ করছে বলে জানান মন্ত্রী। এ বিষয়ে গণমাধ্যমেরও সহযোগিতার আহবান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীসহ জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
Related News
যুক্তরাজ্য সিলেট বিভাগ গণদাবি পরিষদ শাখার সাধারণ সভা অনুষ্ঠিত
যুক্তরাজ্যে সিলেট বিভাগ গণদাবি পরিষদের ইউকে শাখার কমিটি গঠনের লক্ষ্যে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।Read More
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের কাছে সিলেট বিভাগ গণদাবি পরিষদের স্মারকলিপি প্রদান
নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক চার লেন ও বাইপাস সড়কে রূপান্তর, যানজট নিরসন এবং ফায়ার সার্ভিসRead More

