অসুস্থ ছাত্রলীগ নেতা আমিন আহমদকে দেখতে গেলেন চেয়ারম্যান নিজাম উদ্দিন
সিলেট সদর উপজেলার জালালাবাদ থানা ছাত্রলীগের সহ সভাপতি, ৮নং কান্দিগাঁও ইউনিয়নের মাসুকগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সহ সাধারণ সম্পাদক ও সদর উপজেলা স্পোর্টস একাডেমির সহ সাংগঠনিক সম্পাদক, অসুস্থ আমিন আহমদকে দেখতে শনিবার দুপুরে পশ্চিম দর্শায় আমিন আহমদের গ্রামের বাড়ীতে গেলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ৮নং কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা স্পোর্টস একাডেমির সহ সভাপতি সাংবাদিক এম রহমান ফারুক, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক প্রভাষক সেলিম আহমদ, ইউপি সদস্য দুলাল আহমদ, সমাজসেবি পটুল মিয়া প্রমূখ।
চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন অসুস্থ আমিন আহমদের খুজ খবর নেন এবং দ্রুত সুস্থতার জন্য দোয়া করেন।
উল্লেখ্য সদর উপজেলার জালালাবাদ থানা ছাত্রলীগের সহ সভাপতি আমিন আহমদ ৪-৫ দিন যাবত শারীরিক অসুস্থ হয়ে বাড়ীতে চিকিৎসা নিচ্ছেন।
Related News
৩ বারের সাবেক সংসদ সদস্য এ মুকিত খানের শারীরিক খোঁজখবর নিতে বাসায় গণদাবি নেতৃবৃন্দ
সিলেট বিভাগ গণদাবি পরিষদের উপদেষ্টা এবং সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ) আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য এRead More
সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত
প্রবাসে সিলেট বিভাগের মানুষের অধিকার আদায়, জনকল্যাণ এবং দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের প্রত্যয় নিয়েRead More

