বিএনপির ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন শাহজামাল নূরুল হুদা
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি)’র ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ৭নং মোগলগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহজামাল নূরুল হুদা।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ১ সেপ্টেম্বর। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের এই দিনে বিএনপি গঠন করেন।
১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জিয়াউর রহমান শাহাদাত বরণকরেন। এরপর নানা ঘটনার মধ্য দিয়ে ১৯৮৩ সালের ২১ ফেব্রুয়ারি বিএনপির হাল ধরেন তাঁরই সহধর্মিণী খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া এদেশে ৩ বারের নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন। তিনি ও তার পরিবার আজ সবচেয়ে বেশী নির্যাতিত।
শাহজামাল নূরুল হুদা বলেন ‘বর্তমান দুঃসময়ে জনগণকে সংগঠিত করার কোনো বিকল্প নেই। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে দলকে আরও গতিশীল করার ক্ষেত্রে সকলকে মনেপ্রাণে কাজ করার আহ্বান জানাই।’
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শাহজামাল নূরুল হুদা সকলকে আবারও শুভেচ্ছা জানান।
Related News
মৎস্যজীবী দলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা কমিটির কেক কাটা ও আলোচনা সভা
বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা শাখা আয়োজিত কেক কাটা ওRead More
সিলেট সদর উপজেলা মৎস্যজীবী দলের কমিটি বিলুপ্ত ঘোষণা
বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল সিলেট জেলা শাখার আওতাধীন সদর উপজেলা মৎস্যজীবী দলের কমিটির মেয়াদ উত্তীর্ণRead More

