জগন্নাথপুরে যুক্তরাজ্য প্রবাসী মুজিব আলীর বসত বাড়ী দখলের প্রতিকার চেয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রীর বরাবরে লিখিত আবেদন
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার আকলুকান্দি ইউনিয়নের মিলিক গ্রামের যুক্তরাজ্য প্রবাসীর পৈত্রিক বসতবাড়ী ও সায় সম্পত্তি আংশিক দখলের অপচেষ্টা হামলা ও ভাঙচুর করে চাঁদাবাজি এবং প্রান নাশের হুমকির অভিযোগ উঠেছে। এ বিষয়ে সৃষ্ট প্রতিকার ও আইনী পদক্ষেপ চেয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রীর বরাবরে একটি লিখিত আবেদন। প্রবাসী মুজিব আলীর পক্ষে আখতার হোসেন লিখিত আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয় উপজেলার আকলুকান্দি ইউনিয়নের মিলিক গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী গোলাম গনির ছেলে মুজিব আলী বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন। তাদের অনুপস্থিতিতে বসতবাড়ী ও সহায় সম্পত্তি দেখা শুনার জন্য একই সাকিনে বসবাসকারী আখতার হোসেন, পিতা- আব্দুর রশিদকে দায়িত্ব দেওয়া হয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষে অভিযোগ করা হয়েছে যে বর্তমানে প্রবাসীর কেয়ার টেকার আখতার হোসেন কে ১। মোঃ আজ্বব আলী, ২। মোঃ আরশ আলী, ৩। মোঃ আছকর আলী, ৪। মোঃ মনর আলী, ৫। মনির আলী, সর্বপিতা- আব্দুর রব, ৬। মোঃ আব্দুর রব, পিতা- আঃ মান্নান, অভিযুক্তরা নানাভাবে হয়রানী ও চাঁদাবাজি করছে এবয় প্রবাসে অবস্থানরত মুজিব আলী ও তার পিতাকে প্রান নাশের হুমকি দিয়া আসছে। এমনকি বিবাদীরা চাঁদার দাবিতে তাদের বসত ঘরের ২টি রোম জবর পূর্বক দখল করে নিয়েছে পার্শ্ববর্তি একই মালিকের বাড়ী সেখানে মুগের ফার্মের প্রয়োজনীয়ী মূল্যবান যান্ত্রিক ও মূল্যবান মালামাল লুট করেছে বলে অভিযোগে জানানো হয়। এ ঘটনায় স্থানীয়ভাবে একাধিক সালিশ বৈঠক হইলেও অভিযুক্তরা তা তোয়াক্কা করেননি। বরং উল্টো ভুক্তভোগি পরিবারের মনোনীত কেয়ার টেকারকে প্রান নাশের হুমকি দিয়েছে ও প্রবাসে অবস্থানরত মুজিব আলী ও তার পিতাকে দেশে আসলে তদ্রুপ প্রান নাশের হুমকি দিয়েছে। বর্তমানে প্রবাসীদের কেয়ার টেকার আখতার হোসেন ও তার পরিবার চরম নিরাপত্তা হীনতায় দিন কাটাচ্ছে। যে কারণে অবিলম্বে তদন্ত সাপেক্ষে সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তাদের সহায় সম্পত্তি দখল মুক্ত করতে সরকারের সংশ্লিষ্ট মহলের জরুরী হস্তক্ষেপ করছে যুক্তরাজ্য প্রবাসী ভুক্তভোগি পরিবার।
Related News
জগন্নাথপুরে যুক্তরাজ্য প্রবাসী মুজিব আলীর বসত বাড়ী দখলের প্রতিকার চেয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রীর বরাবরে লিখিত আবেদন
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার আকলুকান্দি ইউনিয়নের মিলিক গ্রামের যুক্তরাজ্য প্রবাসীর পৈত্রিক বসতবাড়ী ও সায় সম্পত্তিRead More
হবিগঞ্জে নিজ খামার থেকে ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
হবিগঞ্জের বাহুবলের নিজের খামার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের নৃশংস হামলায় মোঃ সায়েদ (৪০) নামেRead More

