৩ বারের সাবেক সংসদ সদস্য এ মুকিত খানের শারীরিক খোঁজখবর নিতে বাসায় গণদাবি নেতৃবৃন্দ
সিলেট বিভাগ গণদাবি পরিষদের উপদেষ্টা এবং সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ) আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য এ মুকিত খানের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে ও তাঁকে দেখতে তাঁর বাসভবনে গেছেন সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এ সময় সংগঠনের পক্ষ থেকে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর দাড়িয়ারপাড়াস্থ নিজ বাসভবনে তাঁকে দেখতে যান নেতৃবৃন্দ। এ সময় গণদাবি পরিষদের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমানের নেতৃত্বে সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে অধ্যাপক এম শফিকুর রহমান ও এ মুকিত খান গণদাবি পরিষদের বিভিন্ন আন্দোলন-সংগ্রামের রোমাঞ্চকর নানা স্মৃতিচারণ করেন। বিশেষ করে, ফেঞ্চুগঞ্জ সার কারখানা রক্ষায় সরকারি দলের সংসদ সদস্য হওয়া সত্ত্বেও এ মুকিত খানের গণদাবির সঙ্গে একাত্মতা ঘোষণা এবং সেই আন্দোলন সফল হওয়ার ঐতিহাসিক প্রেক্ষাপট উঠে আসে। এছাড়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রতিষ্ঠাসহ সিলেট অঞ্চলের নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডের স্মৃতিচারণ করেন তাঁরা।
এ সময় অধ্যাপক এম শফিকুর রহমানের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে এ মুকিত খান বলেন, তাঁর নেতৃত্বে গণদাবি পরিষদের কার্যক্রম আরও গতিশীল হচ্ছে। এছাড়া দেশের বাইরে গণদাবি পরিষদের কমিটি গঠিত হওয়ায় তিনি সন্তোষ ও উৎসাহ প্রকাশ করেন। নেতৃবৃন্দ তাঁকে দেখতে যাওয়ায় এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানানোয় তিনি সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। গণদাবি নেতৃবৃন্দ এ মুকিদ খানের শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. ইউসুফ সেলু, কেন্দ্রীয় নেতা এম উস্তার আলী ও মো. নুরুল আমিন, তথ্য ও প্রচার সম্পাদক এম রহমান ফারুক, দপ্তর সম্পাদক সেলিম আহমদ প্রমুখ।
Related News
৩ বারের সাবেক সংসদ সদস্য এ মুকিত খানের শারীরিক খোঁজখবর নিতে বাসায় গণদাবি নেতৃবৃন্দ
সিলেট বিভাগ গণদাবি পরিষদের উপদেষ্টা এবং সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ) আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য এRead More
সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত
প্রবাসে সিলেট বিভাগের মানুষের অধিকার আদায়, জনকল্যাণ এবং দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের প্রত্যয় নিয়েRead More

