Main Menu

Tuesday, September 15th, 2026

 

৩ বারের সাবেক সংসদ সদস্য এ মুকিত খানের শারীরিক খোঁজখবর নিতে বাসায় গণদাবি নেতৃবৃন্দ

সিলেট বিভাগ গণদাবি পরিষদের উপদেষ্টা এবং সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ) আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য এ মুকিত খানের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে ও তাঁকে দেখতে তাঁর বাসভবনে গেছেন সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এ সময় সংগঠনের পক্ষ থেকে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। ‎​মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর দাড়িয়ারপাড়াস্থ নিজ বাসভবনে তাঁকে দেখতে যান নেতৃবৃন্দ। এ সময় গণদাবি পরিষদের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমানের নেতৃত্বে সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ‎​সাক্ষাৎকালে অধ্যাপক এম শফিকুর রহমান ও এ মুকিত খান গণদাবি পরিষদের বিভিন্ন আন্দোলন-সংগ্রামের রোমাঞ্চকর নানা স্মৃতিচারণ করেন। বিশেষ করে, ফেঞ্চুগঞ্জ সারRead More