Main Menu

যুক্তরাজ্য সিলেট বিভাগ গণদাবি পরিষদ শাখার সাধারণ সভা অনুষ্ঠিত

যুক্তরাজ্যে সিলেট বিভাগ গণদাবি পরিষদের ইউকে শাখার কমিটি গঠনের লক্ষ্যে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

‎বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চ্যানেল এস-এর চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী আহমেদ উস সামাদ চৌধুরী জেপি। সভা পরিচালনা করেন সলিসিটর এম ইয়াওর উদ্দিন। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন টিভি উপস্থাপক  মাওলানা আব্দুল কুদ্দুছ।

‎সভায় স্বাগত বক্তব্য গ্রেড ব্রিটেনে বাঙালি কমিউনিটির গর্ব ও চ্যানেলে এস এর চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী জেপি। সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত বক্তব্য উপস্থাপন করেন ব্রিকলেন ট্রাস্টের সভাপতি ও কমিউনিটি নেতা শাহ মুনিম।

‎প্রধান অতিথির বক্তব্য রাখেন বাঙালি কমিউনিটির প্রাণপুরুষ ‘মানবতার ফেরিওয়ালা’ হিসেবে পরিচিত কে এম আবু তাহের চৌধুরী। এ সময় তিনি সিলেট বিভাগের মানুষের ন্যায্য দাবি আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

‎সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ক্যাটারিং অ্যাসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মুনিম অবিই, বর্তমান চেয়ারম্যান অলি খান এমবিই, বর্ণবাদ বিরোধী আন্দোলনের নেতা সিরাজুল হক সিরাজ,  ব্রিটিশ বাংলাদেশ ক্যাটারার এসোসিয়েশন ডক্টর সানুর খান, সংবিধান বিশেষজ্ঞ ব্যারিস্টার নাজির আহমদ,  হিউম্যান রাইটস পিচ ফর বাংলাদেশ ইউ কে শাখার চেয়ারম্যান সাংবাদিক রহমত আলী, কমিউনিটি নেতা সাবেক স্পিকার আহবাব হোসেন, ডক্টর জাফরুল্লাহ ট্রাস্টের জেনারেল সেক্রেটারি  সাবেক কাউন্সিলর ওসমান গণি, ছাতক এডুকেশন ট্রাস্টের উপদেষ্টা ও কমিউনিটি নেতা আশিকুর রহমান, নিউহাম কাউন্সিলের সাবেক মেয়র রহিমা রহমান, রেডব্রিজ অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মাহবুবুর রহমান কোরেশী, কাউন্সিলর ও সাবেক মেয়র ফারুক আহমদ চৌধুরী, রেডব্রিজ ট্রাস্টের চেয়ারম্যান মোহাম্মদ অহিদ উদ্দিন, জকিগঞ্জ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবুল হোসেন, ব্রিটিশ বাংলাদেশি কালচারাল এন্ড শসিয়েল এসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি ও মিডিয়া ব্যক্তিত্ব হেনা বেগম, শায়েস্তাগঞ্জ হবিগঞ্জ অর্গানাইজেশন অর্গানাইজেশনের মহিলা সম্পাদক মুসা মনি,  ওয়ার্ল্ড ফোরাম এর ফাইন্যান্সিয়াল এডভাইজার হাসিম আব্দুল্লাহ, ব্রিটিশ বাংলাদেশি টিচার এসোসিয়েশনের  ট্রেজারার অধ্যাপক মিছবাহ কামাল, বাংলাদেশ ওয়েলফেয়ার কাউন্সিলের চেয়ারম্যান মো. আব্দুল মুকিত এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আশরাফ গাজী।

‎এছাড়াও বক্তব্য দেন  গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান শেখ ফারুক আহমদ, কমিউনিটি একটিবিষ্ট কয়ছর আহমাদ নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট এর অন্যতম  ট্রাস্টি শেখ শামীম আহমদসহ অনেকে।

‎সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের সেক্রেটারি মোস্তাক আলী বাবুল,
কমিউনিটি নেতা বিশিষ্ট ব্যবসায়ী শোয়েব আহমেদ,
‎কমিউনিটি নেতা বিশিষ্ট ব্যবসায়ী  সাজ্জাদুর রহমান, কমিউনিটি নেতা বিশিষ্ট ব্যবসায়ী সাব্বির আহমদ, ইমিগ্রেশন এডভাইজার  ও বাংলাদেশ প্রবাসী  কল্যাণ পরিষদের জয়েন্ট সেক্রেটারী মাওলানা আনিসুর রহমান, কবি আবু হোসেন, বিবিএমডি এর চেয়ারম্যান মোহাম্মদ আবুল কালাম, ডক্টর জাফরুল্লাহ ট্রাস্টের পরিচালক মোহাম্মদ  আব্দুল আউয়াল, বালাগঞ্জ ওসমানীনগর  এডুকেশন ট্রাস্ট এর সাবেক  সেক্রেটারি সৈয়দ তাজির উদ্দিন মান্নান, কমিউনিটি নেতা আব্দুল ছত্তার, খিদমা একাডেমীর জয়েন্ট সেক্রেটারি  রোকন চৌধুরী, কমিউনিটি একটিবিষ্ট আবুল হোসেন, বেতার বাংলা শ্রোতা ফোরামের  প্রেসিডেন্ট কবির আহমদ, বিবিএমডি এর সাবেক চেয়ারম্যান কাজী বাবর আহমদ, রেডব্রিজ  ট্রাস্টের জেনারেল সেক্রেটারি শাহিন চৌধুরী, ব্যাংকার শাহ রহমান মিজান, ক্যাম্পেইন কমিটি ফর ফুললি ফাংশনেল  উসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এর প্রেস এন্ড পাবলিসিটি সম্পাদক  খালেদ মাসুদ রনি, খিদমা একাডেমীর ট্রেজারার  লৎফুর রহমান, বিবিএমডি এর ট্রেজারার সেলিম খান, বর্ণবাদ আন্দোলনের  নেতা মোহাম্মদ আব্দুল মুকিত, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ আব্দুস সাহিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ।

‎সভায় বক্তারা বলেন, সিলেট বিভাগের মানুষের বিভিন্ন ন্যায্য দাবি ও অধিকার আদায়ে যুক্তরাজ্যে বসবাসরত সিলেটবাসীকে ঐক্যবদ্ধ করার পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এসব দাবি তুলে ধরতে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *