রোটারি ক্লাব অব সিলেট পাইওনিয়ারের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং একটি সবুজ, টেকসই বাংলাদেশ গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার নিয়ে রোটারি ক্লাব অব সিলেট পাইওনিয়ার-এর উদ্যোগে এক গুরুত্বপূর্ণ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১১টায় দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর রাখাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে পাইওনিয়ার-এর প্রেসিডেন্ট আজাদ উদ্দিন বলেন,
“আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি শুধুমাত্র একটি সামাজিক কার্যক্রম নয়, এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি জীবনরক্ষাকারী বিনিয়োগ। পরিবেশ রক্ষা এখন আর বিকল্প নয়, এটি আমাদের অস্তিত্বের প্রশ্ন। একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, এটি আমাদের জীবন, জীবিকা এবং ভবিষ্যতের নিরাপত্তার প্রতীক। তাই প্রত্যেক নাগরিকের উচিত অন্তত একটি করে গাছ রোপণ করা এবং সেটির সঠিক পরিচর্যা নিশ্চিত করা। রোটারি ক্লাব অব সিলেট পাইওনিয়ার মানবসেবা ও পরিবেশ সংরক্ষণে সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম আরও বিস্তৃতভাবে অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, রোটারির সেবার আদর্শকে বাস্তবায়ন করতে শিক্ষা, স্বাস্থ্য, মানবিক সহায়তা এবং পরিবেশ সংরক্ষণমূলক কার্যক্রমকে সমান গুরুত্ব দিয়ে কাজ করা হবে, যাতে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের চার্টার্ড প্রেসিডেন্ট আব্দুছ ছালাম, চার্টার্ড সেক্রেটারি রাহিম ইসলাম মিসলু, পাস্ট প্রেসিডেন্ট নূরুল ইসলাম রুপন, সেক্রেটারি এম. এইচ. আর. রুমেল চৌধুরী, ট্রেজারার তোফায়েল আহমেদ, ভোকেশনাল সার্ভিস ডিরেক্টর মোছাম্মত হাসনা জাহান চৌধুরী, সদস্য সানি, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশরাফুল আলম, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা পরিবেশ সংরক্ষণে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান এবং রোপিত গাছের নিয়মিত পরিচর্যার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
Related News
যুক্তরাজ্য সিলেট বিভাগ গণদাবি পরিষদ শাখার সাধারণ সভা অনুষ্ঠিত
যুক্তরাজ্যে সিলেট বিভাগ গণদাবি পরিষদের ইউকে শাখার কমিটি গঠনের লক্ষ্যে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।Read More
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের কাছে সিলেট বিভাগ গণদাবি পরিষদের স্মারকলিপি প্রদান
নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক চার লেন ও বাইপাস সড়কে রূপান্তর, যানজট নিরসন এবং ফায়ার সার্ভিসRead More

