সিলেট ওসমানী বিমানবন্দরে চাকা ফেটে নিহত ১
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা ফেটে রুমন(২২) এক কর্মী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন এনামুল (২৫) নামে আরও একজন।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, নিয়মিত রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে বোর্ডিং ব্রিজের চাকা বদলানো হচ্ছিল। ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন যখন চাকা খুলে নিচ্ছিলেন, শেষ দিকে হঠাৎ করে একটি চাকা বিস্ফোরিত হয়। তাতে কর্মরত দুইজন গুরুতর আহত হন।
তাঁদের মধ্যে রুম্মান (২২) নামের একজনের অবস্থা আশঙ্কাজনক ছিল। তাকে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। পরে ওসমানী হাসপাতালে আইসিইউ শয্যা খালি না থাকায় তাকে রাগীব রাবেয়া হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সেখানে তিনি মারা যান।
রুম্মানের বাড়ি নগরের বিমানবন্দর থানার টিলাপাড়া এলাকায়। অপর আহত ব্যক্তির নাম এনামুল (২৫)। তার বাড়ি বিমানবন্দর থানার মহালদিক গ্রামে।
বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ।
Related News
গণভোট ও নির্বাচনে জনসচেতনতা সৃষ্টিতে সিলেট বেতারের কমিউনিটি ব্রডকাস্ট অনুষ্ঠিত
গণভোট ও ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জনসচেতনতা সৃষ্টি ও জনসম্পৃক্ততা বাড়াতে বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের আয়োজনেRead More
হেলাল চৌধুরী ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা ক্যাম্পে সেবা পেলেন প্রায় এক হাজার মানুষ
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের রায়খাইল গ্রামে হেলাল চৌধুরী ফাউন্ডেশন (ইউএসএ)-এর উদ্যোগে সোমবার (২৬Read More

