সিসিক নির্বাচনে ২২নং ওয়ার্ডবাসী কাউন্সিলর প্রার্থী আবু জাফরের বিজয়ে নিয়ে আশাবাদী
আসন্ন ২১ জুন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ২২নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী, তরুণ উদীয়মান সমাজসেবী মোঃ আবু জাফর। ২২নং ওয়ার্ডে ভোটার জরিপ করতে গিয়ে দেখা যায়, এই ওয়ার্ডে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এই ৭জন প্রতিদ্বন্দ্বিদের মধ্যে লাটিম মার্কা নিয়ে মোঃ আবু জাফর জনপ্রিয়তা সবার চেয়ে এগিয়ে আছেন বলে ওয়ার্ডবাসীর মন্তব্য করেছেন। মোঃ আবু জাফর এর জনপ্রিয়তার কারণ জানতে এলাকার কয়েকজন মুরব্বি, যুব সামাজ ও মহিলাদের সাথে কথা বলে এই তথ্য জানা যায়।
নাম না প্রকাশের শর্তে ওয়ার্ডের ভোটাগণ জানান, বিগত মহামারী করোনা চলাকালীন সময় ও গত বছরের ভয়াবহন বন্যার সময় মোঃ আবু জাফর নিজ উদ্যোগে ব্যক্তিগত তহবিল থেকে ২২নং ওয়ার্ডের হত দরিদ্রদের মধ্যে চাল, ডাল, পিয়াজ, আলু, লবণ সহ নগদ অর্থ দিয়ে সাহায্য করেছেন। যার ফলে তিনি সবার প্রিয় ব্যক্তি হয়ে ওঠেছেন। এছাড়াও তিনি সব সময় ওয়ার্ডবাসীর যে কোন সমস্যা এগিয়ে আসেন। বিপদগ্রস্ত লোকজন তার কাছে গেলে তিনি তাদেরকে সাধ্যমত সহযোগিতা করেন। এছাড়াও মোঃ আবু জাফর একজন উচ্চ শিক্ষিত ভদ্র পরিবারের সন্তান। তার মানবিক ও সমাজ কার্যকলাপ ২২নং ওয়ার্ডবাসীর মন জয়করতে সক্ষম হয়েছে। তাই তো অধিকাংশ ভোটারই মনে করেন এবারের নির্বাচনে মোঃ আবু জাফর এর লাটিম মার্কায় সবাই ভোট দিয়ে তাকে বিজয়ী করবে।
Related News
সিলেট জেলায় বিএনপির বিজয়ী প্রার্থীদেরকে মালেক মেম্বারের অভিনন্দন
সিলেট জেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সকল বিজয়ী প্রার্থীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জেলাRead More
কান্দিগাঁওয়ের সাদিপুরে সিলেট-১ আসনে ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের পক্ষে গণসংযোগ
সিলেট সদর উপজেলা তাঁতিদলের সদস্য সচিব বাবুল হোসেনের নেতৃত্বে ছাত্রদল ও যুবদলের একাংশ নেতাকর্মীরা সিলেট-১Read More

