জেলা প্রশাসন উদ্যোগে শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
জাতির পিতার জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ আগষ্ট) সকালে সিলেট জেলা পরিষদে জেলা প্রশাসন আয়োজিত এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিলেটোর জেলা প্রশাসক মো: মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ, সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন আহমদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ , মহানগর আওয়মী লীগের সভাপতি বীর মুক্তিযুদ্ধা মাসুক উদ্দিন আহমদ, মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।
এদিকে সকাল ৯ টায় সিলেট কালেক্টরেট ভবন প্রাঙ্গণে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক, সংস্কৃতিক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
Related News
শিশু ফাহিমা হত্যার সর্বোচ্চ শাস্তির দাবিতে হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট বাংলাদেশের মানববন্ধন
বহুল আলোচিত ৪ বছরের শিশু ফাহিমা হত্যার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে হিউম্যানRead More
সাংবাদিকতা ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ মাহবুব আহমদ পেলেন সম্মাননা
জমকালো আয়োজনে শেষ হলো বাইফা অ্যাওয়ার্ডস ২০২৬-এর ৫ম আসর। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হলRead More

