দ্বিতীয় বারে মেম্বার পদে কাছা মিয়া কছিরকে নির্বাচিত করায় কুশল বিনিময় সভা
সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নের ৬নং ওয়ার্ডে দ্বিতীয় বারে মেম্বার পদে আলহাজ্ব মোঃ কাছা মিয়া কছিরকে নির্বাচিত করায় ওয়ার্ডবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিজয় র্যালী কুশল বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ নভেম্বর) রাতে জাঙ্গাইল পয়েন্ট সংলগ্ন একটি কমিউনিটি সেন্টারে এলাকার বিশিষ্ট মুরব্বি আসাব উদ্দিনের সভাপতিত্বে ও মোঃ রেজাউল হক এবং আবু তালহা পাপ্পুর যৌথ পরিচালনায় সভায় সবার প্রতি কৃতজ্ঞতা, অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন আলহাজ্ব মোঃ কাছা মিয়া কছির।
ওয়ার্ডবাসীর আমন্ত্রীতো অতিথির বক্তব্য রাখেন নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল মনাফ।
বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন, বিশিষ্ট মুরব্বি আমজদ আলী, প্রভাষক আফজাল হোসাইন, শাহ আলিম, মুরব্বি সাবেক মেম্বার প্রার্থী খালেদ আহমদ, সমাজসেবী শাহজাহান আহমদ জুয়েল, সোনালী সংঘের উপদেষ্ঠা ফয়সল আহমদ, সানুর মিয়া, আব্দুল্লাহ মিয়া, কান্দিগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দিলোয়ার হোসেন, আব্দুস সত্তার, গোলাম মোস্তফা সুমন, বিরাই মিয়া, নুরুল হক, মাসুক মিয়া, বাবুল মিয়া প্রমূখ। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মিজানুর রহমান।
Related News
Unity Travels Group-এর উদ্যোগে সিলেট ট্যুরিস্ট ক্লাবের কার্যনির্বাহী কমিটির সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিলেটের পর্যটন ও ট্রাভেল সেক্টরে পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও সমন্বিতভাবে কাজ করার লক্ষ্যে Unity TravelsRead More
মোগলাবাজারে ‘সম্মিলিত চ্যারিটি কাউন্সিল’-এর উদ্যোগে ৫ম বারের মতো বিনামূল্যে বয়স্ক স্বাস্থ্য পরীক্ষা ও ওষুধ বিতরণ সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক: সিলেটের মোগলাবাজার থানাধীন রেঙ্গা হাজীগঞ্জ বাজারস্থ কিংডম পার্টি সেন্টারে ‘সম্মিলিত চ্যারিটি কাউন্সিল’-এর উদ্যোগেRead More

