জামায়াত নেতা শাহজাহান চৌধুরী ৩ দিনের রিমান্ডে
চট্টগ্রামের হাটহাজারীতে হেফাজত ইসলামের সাথে সম্পর্কিত সহিংসতার ঘটনার তিন মামলায় গ্রেফতার জামায়াতের কেন্দ্রীয় নেতা ও সাতকানিয়ার সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
শনিবার বিকেলে চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহরিয়ার ইকবালের আদালত পুলিশের করা সাত দিনের রিমান্ড শুনানি শেষে এ আদেশ দেন। জেলা কোর্ট পরিদর্শক হুমায়ূন কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।
এরআগে শনিবার ভোর রাতে সাতকানিয়া পৌরসভা ৪ নম্বর ওয়ার্ডের ছমদর পাড়া ২ নম্বর গলির নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। শাহজাহান চৌধুরীকে হাটহাজারীর তিন মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবার বিকেলেই আদালতে হাজির হয়। এর আগে তাকে হাটহাজারী থানা পুলিশ প্রাথমিক জিজ্ঞেসাবাদ করে।
শাহজাহান চৌধুরী পরিবার নিয়ে চট্টগ্রাম শহরে বসবাস করলেও ঈদ করতে ঈদের আগের দিন রাতে গ্রামের বাড়িতে যান। ঈদের দিন দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে রাতে নিজ বাড়িতে অবস্থান করছিলেন তিনি।
শনিবার ভোররাত তিনটার দিকে সাতকানিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ সাতকানিয়া পৌরসভার ছমদর এলাকার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
Related News
জগন্নাথপুরে যুক্তরাজ্য প্রবাসী মুজিব আলীর বসত বাড়ী দখলের প্রতিকার চেয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রীর বরাবরে লিখিত আবেদন
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার আকলুকান্দি ইউনিয়নের মিলিক গ্রামের যুক্তরাজ্য প্রবাসীর পৈত্রিক বসতবাড়ী ও সায় সম্পত্তিRead More
হবিগঞ্জে নিজ খামার থেকে ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
হবিগঞ্জের বাহুবলের নিজের খামার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের নৃশংস হামলায় মোঃ সায়েদ (৪০) নামেRead More

