গোলাপগঞ্জে মেয়র প্রার্থী রাবেল ও ৩৪ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন দাখিল
সিলেটের গোলাপগঞ্জে আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী আমিনুল ইসলাম রাবেল ও ৩৪ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন জমা দিয়েছেন।
বুধবার ৩০ ডিসেম্বর মেয়র পদে মনোয়নপত্র জমা দিয়েছেন বর্তমান মেয়র পৌর আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম রাবেল ও কাউন্সিলর পদে মোট ৩৪ জন প্রার্থী।
এসময় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপজেলা প্রাঙ্গনে সমবেত হন। উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইদুর রহমান জানান, আজকে পর্যন্ত মেয়র পদে ১ জন ও সাধারন কাউন্সিল পদে ২৫ জন, মহিলা কাউন্সিল পদে ৯ জন মনোয়নপত্র দাখিল করেন। আগামীকাল ৩১ ডিসেম্বর মনোয়ন পত্র জমা দেওয়ার শেষ তারিখ। উল্লেখ্য উল্লেখ্য, গোলাপগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ২২ হাজার ৯১৬ জন।
মনোয়ন জমা দানের শেষ তারিখ ৩১ ডিসেম্বর, বাছাই ৩ জানুয়ারী, প্রত্যাহার ১০ জানুয়ারী । আগামী ৩০ জানুয়ারি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।
Related News
সিলেটে ‘বিভাগীয় পাঠক সমাবেশ’ অনুষ্ঠিত একজন সন্তান যদি মানবিক সন্তান হয়ে ওঠে, সেটি পরিবার এবং সমাজের জন্য সবচেয়ে বড় সম্পদ, সচিব কানিজ মওলা
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা বলেছেন, একজন সন্তান যদি মানবিক সন্তান হয়ে ওঠে, তবেRead More
সিলেটের আধ্যাত্মিক ঐতিহ্য রক্ষা ও জননিরাপত্তা সুসংহত করতে সিলেটবাসী আর চুপ করে থাকবে না, অধ্যাপক শফিকুর রহমান
গণদাবি পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি এডভোকেট অধ্যাপক শফিকুর রহমান বলেছেন, সিলেটের আধ্যাত্মিক ঐতিহ্য রক্ষা এবংRead More

