সিলেটের বন্দর-জিন্দাবাজার-চৌহাট্টা সড়কে রিকশা চলাচল বন্ধ হচ্ছে
সিলেটের প্রাণ কেন্দ্র জিন্দাবাজার। জিন্দাবাজারের বুক দিয়েই গেছে কোর্ট পয়েন্ট-চৌহাট্টা আম্বরখানা সড়ক। সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে এ সড়ককে অনেকটা সাজানো হচ্ছে লন্ডনের সড়কের আদলে। ইতিমধ্যে এ সড়কের ডিভাইডারের মধ্যখানে বসানো শুরু হয়েছে ৭ ফিট উচ্চতা সম্পন্ন গ্রিল। এছাড়া গতকাল সোমবার চৌহাট্টা এলাকা থেকে ডিভাইডারের মধ্যখানে গাঁদা ফুল লাগানো শুরু হয়েছে। দিন যতই যাচ্ছে সড়কটির সৌন্দর্য আকর্ষিত করছে নগরবাসীকে।
এদিকে এ সড়কটিকে ব্যতিক্রমী করার উদ্যোগ হিসেবে বন্ধ করা হচ্ছে রিকশা চলাচল। আগামি ১লা জানুয়ারি থেকে কোর্ট পয়েন্ট-জিন্দাবাজার-চৌহাট্টা পর্যন্ত এ সড়ক দিয়ে রিকশা, ঠেলা, ভ্যান গাড়ী চলাচল বন্ধ করা হচ্ছে। সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আজ মঙ্গলবার নগরীতে এমন ঘোষণা সম্বলিত মাইকিং করতে দেখা গেছে।
Related News
মোগলগাঁও, কান্দিগাঁও ইউনিয়নের শ্রমিক সমাবেশ
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল লস্কর মুহাম্মদ তসলিম বলেছেন, শ্রমজীবী মানুষের অধিকার আদায়েRead More
সিলেটে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত
সিলেট সদর উপজেলায় শিক্ষার্থীদের মেধা, বিজ্ঞান ও উদ্ভাবনী শক্তিকে বিকশিত করার লক্ষ্যে এক ব্যতিক্রমী প্রদর্শনীRead More

