বিশ্বে এ পর্যন্ত ৫ কোটিরও বেশি লোক কোভিড-১৯ এ আক্রান্ত
বিশ্বে এ পর্যন্ত ৫ কোটিরও বেশি লোক কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের জন্স হপকিন্স ইউনিভার্সিটির তথ্য থেকে রোববার এ কথা জানা গেছে।
সূত্র মতে, বিশ্বে করোনা আক্রান্তের মোট সংখ্যা ৫ কোটি ৫২ হাজার ২০৪ জন। মারা গেছে ১২ লাখ ৫২ হাজার ৪৭১ জন। সুস্থ হয়েছে ৩ কোটি ২৮ লাখ ৬৮ হাজার ২৩৬ জন।
সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা যুক্তরাষ্ট্রে। এ সংখ্যা ৯৮ লাখ ৭৯ হাজার ৩২৩ জন। এরপরেই রয়েছে ভারতের অবস্থান। এ সংখ্যা ৮৫ লাখ ৭ হাজার ৭৫৪ জন। তৃতীয় অবস্থানে ব্রাজিল। ব্রাজিলে মোট আক্রান্তের সংখ্যা ৫৬ লাখ ৫৩ হাজার ৫৬১ জন।
করোনা আক্রান্তের দিক থেকে চতুর্থ অবস্থানে রাশিয়া। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ১৭ লাখ ৭৪ হাজার ৩৩৪ জন।
Related News
সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত
প্রবাসে সিলেট বিভাগের মানুষের অধিকার আদায়, জনকল্যাণ এবং দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের প্রত্যয় নিয়েRead More
যুক্তরাজ্য সিলেট বিভাগ গণদাবি পরিষদ শাখার সাধারণ সভা অনুষ্ঠিত
যুক্তরাজ্যে সিলেট বিভাগ গণদাবি পরিষদের ইউকে শাখার কমিটি গঠনের লক্ষ্যে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।Read More

