মেধাবী সুমাইয়ার দৃষ্টি ফেরাতে সাহায্যের আবেদন
নিম্নবিত্ত পরিবারের মেধাবী সন্তান সুমাইয়া। সিলেটের বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নের ফুলতৈল গ্রামের সানু মিয়া ও রুবিনা বেগমের অন্ধের যষ্টি সুমাইয়ার কিছুদিন পূর্বে চোখে টিউমার ধরা পড়ে। ঢাকা চক্ষু জাতীয় ইনস্টিটিউট এন্ড হাসপাতালের ডাক্তাররা জানান সুমাইয়ার চোখে ২ টি অপারেশন করাতে হবে।
৫০ হাজার টাকা ব্যায়ে কিছুদিন আগে একটি অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। ২য় অপারেশনটি করতে প্রায় ৬০হাজার টাকার মতো ব্যয় হবে। কিন্তু চাকরীহীন বাবার পক্ষে এত টাকা ব্যয় করে মেয়ের অপারেশন করানো সম্ভব নয়। তাই একমাত্র মেয়ের জন্য বিত্তশালী মানুষের কাছে সাহায্যপ্রার্থী হয়েছেন সানু মিয়া। মেধাবী সুমাইয়ার চোখের অপারেশনের জন্য টাকা সংগ্রহ করছেন তার মামা মো.রাকিব আলী ০১৭৭৯৯০৭৪০৯ (বিকাশ ব্যক্তিগত)।
সমাজের যে কোনো স্তরের মানবিক মূল্যবোধ সম্পন্ন যেকোনো মানুষ নিজের সামর্থ্য অনুযায়ী আর্থিক সহায়তা পাঠাতে পারেন উপরোক্ত বিকাশ নাম্বারে।
Related News
জাতীয় যুব দিবস ২০২৬ উপলক্ষে সিলেটে আলোচনা সভা
শুধু শুধু চাকরির পেছনে না ছুটে নিজেকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সিলেটেরRead More
হামাদান হাজ্জ ও উমরাহ গ্রুপের উদ্যোগে উমরাহ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
সিলেটের ‘হামাদান ট্রাভেলস এন্ড ট্যুরিজম’-এর সিস্টার্স কনসার্ন ‘হামাদান হাজ্জ ও উমরাহ গ্রুপ’-এর আয়োজনে নভেম্বর গ্রুপেরRead More

