নগরীর পীরমহল্লায় পুলিশ হাতে ইয়াবাসহ গ্রেপ্তার ২
সিলেটের এয়ারপোর্ট থানা এলাকা থেকে ১০৫ পিস ইয়াবাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৯ জুলাই) পূর্ব পীরমহল্লা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে সোমবার (২০ জুলাই) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) জ্যোতির্ময় সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত রাশেদ আহমদ (১৯) সিলেটের ফেঞ্চুগঞ্জের ফরিদপুর গ্রামের তাহের আলীর ছেলে ও মো. সবুজ হোসেন চৌধুরী সিলেটের বিয়ানীবাজারের বালিংগা গ্রামের মো. সানু মিয়ার ছেলে। আসামি টিপু সুলতান (২৬) সিলেটের এয়ারপোর্ট থানাধীন পশ্চিম পীর এলাকার প্রয়াত সিরাজুল ইসলামের ছেলে।
গ্রেপ্তারকৃত আসামিদের সিলেট এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
Related News
জগন্নাথপুরে যুক্তরাজ্য প্রবাসী মুজিব আলীর বসত বাড়ী দখলের প্রতিকার চেয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রীর বরাবরে লিখিত আবেদন
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার আকলুকান্দি ইউনিয়নের মিলিক গ্রামের যুক্তরাজ্য প্রবাসীর পৈত্রিক বসতবাড়ী ও সায় সম্পত্তিRead More
হবিগঞ্জে নিজ খামার থেকে ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
হবিগঞ্জের বাহুবলের নিজের খামার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের নৃশংস হামলায় মোঃ সায়েদ (৪০) নামেRead More

