করোনায় মারা গেলেন কিডনি বিশেষজ্ঞ মনজুর রশিদ চৌধুরী
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ঢাকা মেডিকেল কলেজের ইউরোলজি বিভাগের সাবেক সিনিয়র কনসালটেন্ট মনজুর রশিদ চৌধুরী। তিনি ওসমানী মেডিকেল কলেজের সাবেক ভিপি ছিলেন। রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে মারা যান তিনি।
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) তথ্যানুসারে, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯ জন চিকিৎসক। আর করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ৪ চিকিৎসক।
বিএমএ মহাসচিব ডা. এহতেশামুল হক চৌধুরী দুলাল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, কোভিড পজেটিভ হওয়ার পর আনোয়ার খান মডার্ন হাসপাতালে ১৮ দিন চিকিৎসাধীন ছিলেন ডা. মনজুর রশিদ চৌধুরী। তার বয়স হয়েছিলো ৬১ বছর। ঢাকা মেডিকেল কলেজ থেকে অবসর নেওয়ার পর আনোয়ার খান মডার্ন হাসপাতালে তার চেম্বার ছিল।
কিডনি বিশেষজ্ঞ মনজুর রশিদ চৌধুরী সিলেট ওসমানী মেডিকেল কলেজের ১৪তম ব্যাচের ছাত্র ছিলেন।
Related News
সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান হাজী চমক আলীর সহধর্মিনীর দাফন সম্পন্ন।। মির্জা ফখরুলসহ বিভিন্ন মহলের শোক
সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান চমক আলীর সহধর্মিনীর দাফন সম্পন্ন।। মির্জা ফখরুলসহRead More
বাংলাদেশের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া আর নেই
বাংলাদেশের আপসহীন নেত্রী ও জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই। আজ মঙ্গলবারRead More

