শামসুদ্দিন হাসপাতালে ২ জনের মৃত্যু, সুস্থ হলেন আরও ২ জন
সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে আরও ২ জনের মৃত্যু হয়েছে। তবে তারা কেউই করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন না। এছাড়া আজ হাসপাতাল থেকে আরও ২ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরছেন।
বুধবার (১৩ মে) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সুশান্ত কুমার মহাপাত্র জানান, বুধবার ২ জন করোনা আক্রান্ত পুরুষ সুস্থ হওয়ায় তাদের হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন ২ জনের মৃত্যু নিশ্চিত করে তিনি বলেন, মারা যাওয়া দুজন করোনা আক্রান্ত ছিলেন না। পরীক্ষায় তাদের করোনা নেগেটিভ এসেছিল।
এ পর্যন্ত সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতাল থেকে ১২ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেলেন।
বুধবার (৬ মে) বেলা পৌনে ১টার দিকে হাসপাতাল থেকে সিলেটে প্রথম দফায় ৫ জন করোনাজয়ী রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। এরপর ৯ মে শনিবার আরও ৪ জন কোভিড-১৯ জয় করা রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। সোমবার (১১ মে) দুপুরে আরও ৩ জনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।
Related News
জাতীয় যুব দিবস ২০২৬ উপলক্ষে সিলেটে আলোচনা সভা
শুধু শুধু চাকরির পেছনে না ছুটে নিজেকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সিলেটেরRead More
হামাদান হাজ্জ ও উমরাহ গ্রুপের উদ্যোগে উমরাহ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
সিলেটের ‘হামাদান ট্রাভেলস এন্ড ট্যুরিজম’-এর সিস্টার্স কনসার্ন ‘হামাদান হাজ্জ ও উমরাহ গ্রুপ’-এর আয়োজনে নভেম্বর গ্রুপেরRead More

