সিলেটে বিকেল ৫টা পর কেউ দোকান খোলা রাখতে পারবেন না
সিলেটের সকল নিত্যপ্রয়োজনীয় দোকান আগামীকাল রোববার থেকে নতুন নিয়মে খোলা থাকবে। এসকল দোকান বিকেল ৫টা পর্যন্ত খোলা রাখা যাবে। শুধু ঔষধের দোকান খোলা রাখা যাবে ৫টার পর। সিলেট শহর ও জেলার সকল উপজেলার ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য হবে।
সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম আজ শনিবার এ আদেশ জারী করেছেন। শনিবার সন্ধ্যায় সিলেটের অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট মো. মুস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, সন্ধ্যা ৫টা পর কেউ দোকান খোলা রাখতে পারবেন না। রোববার থেকে এটি কার্যকর হবে। তবে দোকান সকাল কয়টা থেকে খোলা যাবে এ বিষয়টি এখনো চূড়ান্ত করা হয়নি বলে জানান তিনি।
Related News
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।Read More
রোটারী ক্লাব সিলেট পাইওনিয়ারের ৩৩৮ তম সাপ্তাহিক সভা সম্পন্ন
রোটারী ক্লাব সিলেট পাইওনিয়ারের ৩৩৮ তম সাপ্তাহিক সভা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যায়Read More

