কান্দিগাঁও ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ
সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের পক্ষথেকে দরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।
২৬ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেল ৩টায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও সচিব তোফায়েল হোসেন ভূইয়ার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি আলহাজ্ব আশফাক আহমদ।
উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড সদস্য আব্দুল মজিদ, ২নং ওয়ার্ড সদস্য শাহনুর আলম, ৩নং ওয়ার্ড সদস্য ছৈল আলী, ৪নং ওয়ার্ড সদস্য সাবাজ আহমদ, ৫নং ওয়ার্ড সদস্য মুহিবুর রহমান, ৬নং ওয়ার্ড সদস্য কাচা মিয়া, ৭নং ওয়ার্ড সদস্য শায়েস্তা মিয়া, ৮নং ওয়ার্ড সদস্য দুলাল আহমদ, ৯নং ওয়ার্ড সদস্য এম.এ জাহির, ১, ২ ও ৩নং ওয়ার্ডের মহিলা সদস্য আঙ্গুরা বেগম, ৪, ৫ ও ৬নং ওয়ার্ড সদস্য খোশতেরা বেগম, ৭, ৮ ও ৯নং ওয়ার্ড সদস্য রোমা আক্তার, আওয়ামীলীগ নেতা- ইউপি সদস্য গিয়াস আহমদ, কয়েস আহমদ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক প্রভাষক সেলিম আহমদ, আব্দুল করিম বাইচ্চু প্রমূখ।
এর আগে উপজেলার ৬নং টুকেরবাজার ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ করেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি আলহাজ্ব আশফাক আহমদ।
Related News
এমএ করিম ইবনে মচ্ছব্বির বাংলাদেশের সকল মানুষের চোখে ছিলেন এক নজরকাড়া মানুষ
লেখক ও রাজনীতিবিদ এমএ করিম ইবনে মচ্ছব্বিরকে চিনেন না এমন লোকের সংখ্যা খুবই কম। তিনিRead More
রোটারি ক্লাব অব সিলেট পাইওনিয়ারের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং একটি সবুজ, টেকসই বাংলাদেশ গড়ে তোলার দৃঢ়Read More

