চামাউরা কান্দিতে বাল্যবিবাহ প্রতিরোধ সচেতনতা মূলক র্যালী ও আলোচনা সভা
সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নের ১নং ওয়ার্ডের চামাউরা কান্দি গ্রামে এফআইভিডিবি সংঘ প্রকল্প আয়োজিত ২৬ ডিসেম্বর সকালে চামাউরা কান্দিতে বাল্যবিবাহ প্রতিরোধ সচেতনতা মূলক র্যালী ও আলোচনা সভা এবং নাটিকা অনুষ্ঠিত হয়েছে।
এফআইভিডিবি সোশ্যাল প্রজেক্ট কো-অরডিনেটর জিউর রহমান শিপারের সভাপতিত্বে ও প্রকল্প সমন্বয়কারী সফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাদাঘাট মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আহমদ আলী, জালালাবাদ থানা ভারপ্রাপ্ত অফিসার ইনচারজ শাহ আলম, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও শ্রেষ্ঠ জয়ীতা হাসিনা আক্তার, ইউপি সদস্য আব্দুল মজিদ, সমাজসেবী আজিজুর রহমান, কয়েস আহমদ, প্রজেক্ট এসোসিয়েট সাকিবুন নাহার, সংঘ কমিউনিটি মবিলাইজার নাজিয়া ফেরদৌস, ইউনিয়ন যুব ফোরাম সংঘ প্রকল্পের সভাপতি কলি আক্তার, সংঘ যুব ক্লাবের সদস্য মাছুমা আক্তার, গ্রামের মুরব্বী আল আমিন, রতন মিয়া প্রমূখ।
Related News
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।Read More
রোটারী ক্লাব সিলেট পাইওনিয়ারের ৩৩৮ তম সাপ্তাহিক সভা সম্পন্ন
রোটারী ক্লাব সিলেট পাইওনিয়ারের ৩৩৮ তম সাপ্তাহিক সভা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যায়Read More

