আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা-সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পুনর্নির্বাচিত
বাংলাদেশ আওয়ামী লীগের কাউন্সিলে সভাপতি হিসেবে শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক হিসেবে ওবায়দুল কাদের পুনর্নির্বাচিত হয়েছেন। এটি আওয়ামী লীগের ২১তম কাউন্সিল।
আওয়ামী লীগের সভাপতি হিসেবে টানা নবমবারের মত দায়িত্বপালন করবেন শেখ হাসিনা। সাধারণা সম্পাদক হিসেবে টানা দ্বিতীয়বারের মত দায়িত্ব পালন করবেন ওবায়দুল কাদের।
শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এ সিদ্ধান্ত আসে।
কাউন্সিলে সভাপতি হিসেবে শেখ হাসিনার নাম প্রস্তাব করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট আবদুল মতিন খসরু, সমর্থন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য পীযুষ ভট্টাচার্য। পরবর্তীতে এটি কণ্ঠভোটে পাস হয়।
অন্যদিকে, জাহাঙ্গীর কবির নানক ওবায়দুল কাদেরের নাম প্রস্তাব করেন। সমর্থন করেন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান।
Related News
অবশেষে পরিচয় পাওয়া গেল শূন্যরেখায় ঘোরা বৃদ্ধের
জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তে এক ভারতীয় মুসলিম বৃদ্ধকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে বিএসএফ। কয়েকদিনRead More
দুর্যোগ মোকাবিলায় যুবকদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ড. মির শাহ আলম
অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন বাংলাদেশ (এআরএবি)’র আয়োজনে শনিবার (৪ এপ্রিল) বিকেলে নর্থ সাউথ ইউনিভার্সিটির অডিটোরিয়ামে ‘বিয়ন্ডRead More

