সৌদি আরবে সব ফ্লাইট স্থগিত করেছে বিমান
বিমান বাংলাদেশ এয়ারলাইনস বুধবার থেকে এক সপ্তাহের জন্য সৌদি আরবে তাদের সব ফ্লাইট চলাচল স্থগিত করেছে। কোভিড-১৯ ছড়ানোকে কেন্দ্র করে সৌদি সরকার সব আন্তর্জাতিক ফ্লাইট চলাচল স্থগিত করেছে।
বিমানের উপ-মহাব্যবস্থাপক (মিডিয়া) তাহেরা খন্দকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ‘সৌদি সরকারের নিষেধাজ্ঞা আরোপের প্রেক্ষিতে জেদ্দা, রিয়াদ ও দাম্মামে সকল ফ্লাইট চলাচল এক সপ্তাহের জন্য স্থগিত থাকবে। সংশ্লিষ্ট যাত্রীদেরকে পরে ফ্লাইটের সময়সূচী সম্পর্কে অবহিত করা হবে।’
জাতীয় পতাকাবাহী বিমান চারটি গন্তব্য, যথা- রিয়াদ, জেদ্দা, দাম্মাম এবং মদিনায় সপ্তাহে মোট ২১ টি ফ্লাইট পরিচালনা করে।
সূত্র : বাসস
Related News
সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত
সিলেট বিভাগের গুরুত্বপূর্ণ দাবিসমূহ বাস্তবায়নের আহ্বান গত ২৯ অক্টোবর ২০২৬ ইংরেজি তারিখে পূর্ব লন্ডনের তাড়াতাড়ীRead More
ঢাকায় পর্তুগালের আবাসিক দূতাবাস স্থাপন ও সরাসরি ফ্লাইট চালুর দাবি বাস্তবায়নে দ্রুত কার্যক্রম গ্রহণের আহ্বান, সিলেট বিভাগ গণদাবি পরিষদ পর্তুগাল শাখার
সিলেট বিভাগ গণদাবি পরিষদ পর্তুগাল শাখা সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক সুমন আহমদ সানিRead More

