ঈদুল আযহা উপলক্ষে মফিজুর রহমান বাদশা, আফছার আজিজ এর পক্ষথেকে ফখরুলের শুভেচ্ছা
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রবীন রাজনীতিবীদ বীর মুক্তিযুদ্ধা মফিজুর রহমান বাদশা ও স্বচ্ছ রাজনীতির অহংকার সিলেট জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাজী আফছার আজিজ এর পক্ষে থেকে সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মোঃ ফখরুল ইসলাম।
এক বিবৃতিতে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আযহা। মহান আল্লাহর নির্দেশে স্বীয় পুত্র হযরত ইসমাইল (আ.) কে কোরবানি করতে উদ্যত হয়ে হযরত ইব্রাহিম (আ.) আল্লাহর প্রতি অবিচল আনুগত্য, অকুণ্ঠ আত্মত্যাগ ও অগাধ ভালোবাসার যে সুমহান দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা চিরকাল অনুকরণীয় ও অনুসরণীয়।
তাঁরই নিদর্শন স্বরুপ আমরা প্রতি বছর আল্লাহ তায়ালার সন্তুুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানী করি। এই উৎসবের মধ্য দিয়ে সামর্থ্যবান মুসলমানগণ কুরবানিকৃত পশুর গোস্ত আত্মীয় ও প্রতিবেশীদের মধ্যে বিলিয়ে দেন এবং সমাজে সাম্যের বাণী প্রতিষ্ঠিত করেন। পবিত্র ঈদুল আজহার প্রকৃত শিক্ষা ও ত্যাগের আদর্শ ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হোক-এই কামনা করেন তিনি।
বিবৃতিতে তিনি আরো বলেন, মহান ত্যাগের মহিমায় এই দিনে আমি বিশ্ব মুসলিম উম্মাহর সংহতি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব এবং সমৃদ্ধি কামনা করছি।
Related News
সিলেটের আধ্যাত্মিক ঐতিহ্য রক্ষা ও জননিরাপত্তা সুসংহত করতে সিলেটবাসী আর চুপ করে থাকবে না, অধ্যাপক শফিকুর রহমান
গণদাবি পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি এডভোকেট অধ্যাপক শফিকুর রহমান বলেছেন, সিলেটের আধ্যাত্মিক ঐতিহ্য রক্ষা এবংRead More
ঘনঘন লোডশেডিং বন্ধ ও সিলেট-ঢাকা ৬ লেনের কাজ দ্রুত শেষের দাবিতে সিলেট বিভাগ গণদাবি পরিষদের সভা
ঘনঘন বিদ্যুৎতের লোডশেডিং বন্ধ, সিলেট-আখাউড়া রেললাইন ডাবললাইনে উন্নীতকরণ এবং সিলেট-ঢাকা ৬ লেন মহাসড়কের নির্মাণকাজ দ্রুতRead More

