করোনায় আক্রান্ত ডা. জাহিদুলের পুরো পরিবার
স্বপরিবারে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম।
রবিবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে স্থাপিত পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার তার করোনা পজিটিভ ধরা পড়ে। একইসঙ্গে তার বাবা, মা, স্ত্রী ও পুত্র করোনায় আক্রান্ত হয়েছেন।
জাহিদুল ইসলাম জানিয়েছেন, গত শুক্রবার তার বাবার করোনা শনাক্ত হয়। এরপর বাবাকে শামসুদ্দিন হাসপাতালে ভর্তি করেন। শনিবার থেকে তিনিসহ আমার পরিবারের সদস্যদেরও উপসর্গ দেখা দেয়। রবিবার নমুনা পরীক্ষা করিয়ে আমাদের করোনা শনাক্ত হয়।
তিনি বলেন, আমি এখন বাবাকে নিয়ে শামসুদ্দিন হাসপাতালেই রয়েছি। পরিবারের আক্রান্ত অন্য সদস্যরা বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন। নিজেসহ পরিবারের অসুস্থ সকলের জন্য দোয়া চেয়েছেন ডা. জাহিদুল ইসলাম।
Related News
সিলেটে ‘বিভাগীয় পাঠক সমাবেশ’ অনুষ্ঠিত একজন সন্তান যদি মানবিক সন্তান হয়ে ওঠে, সেটি পরিবার এবং সমাজের জন্য সবচেয়ে বড় সম্পদ, সচিব কানিজ মওলা
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা বলেছেন, একজন সন্তান যদি মানবিক সন্তান হয়ে ওঠে, তবেRead More
সিলেটের আধ্যাত্মিক ঐতিহ্য রক্ষা ও জননিরাপত্তা সুসংহত করতে সিলেটবাসী আর চুপ করে থাকবে না, অধ্যাপক শফিকুর রহমান
গণদাবি পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি এডভোকেট অধ্যাপক শফিকুর রহমান বলেছেন, সিলেটের আধ্যাত্মিক ঐতিহ্য রক্ষা এবংRead More

