admin
সদর উপজেলা স্পোর্টস একাডেমির পূর্ণাঙ্গ কমিটি গঠন: সভাপতি ইকলাল, সাধারণ সম্পাদক ওলিউর
তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় তৈরি ও সিলেট সদর উপজেলার ক্রীড়া উন্নয়নের লক্ষ্যে গঠিত সদর উপজেলা স্পোর্টস একাডেমি, সিলেটের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার রাতে সোনাতলাস্থ তাহের কমিউনিটি সেন্টারে এক সাধারণ সভায় ১২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। একাডেমির আহ্বায়ক মো. ইকলাল আহমদের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. ওলিউর রহমানের পরিচালনায় সভায় সর্বসম্মতিক্রমে মো. ইকলাল আহমদকে সভাপতি ও মো. ওলিউর রহমানকে সাধারণ সম্পাদক মনোনীত করে আগামী ৩ বছরের জন্য (২০২০-২৩) এ কমিটি গঠন করা হয়। ৫ জানুয়ারী রোববার রাতে কমিটির অনুমোদন করেন সংগঠনের প্রধান উপদেষ্টা, সিলেট সদর উপজেলা পরিষদেরRead More
সুনামগঞ্জবাসী বঞ্চিত-অবহেলিত আর নই: ম এ মান্নান
সুনামগঞ্জবাসীর পক্ষে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, সুনামগঞ্জের মতো হাওর অঞ্চলের পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করে যাচ্ছেন তিনি।আমরা সুনামগঞ্জবাসী বঞ্চিত-অবহেলিত আর নই।আমরা উন্নয়নের মুলধারায় চলে এসেছি। সর্বত্র উন্নয়নের নব জাগরণ তৈরি হয়েছে। শুধু কাজ আর কাজ চলছে শেখ হাসিনার নেতৃত্বে। তিনি রবিবার (৫ জানুয়ারি) সুনামগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জেলা প্রশাসক মো. আব্দুল আহাদের সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হায়দার চৌধুরী লিটন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইমাম রেজা চৌধুরীর যৌথ পরিচালনায় বিশেষRead More
শীঘ্রই মালয়েশিয়ার শ্রমবাজার চালু হবে : মন্ত্রী ইমরান আহমদ
আগামী এক বছরে সাড়ে সাত লাখ জনশক্তি রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এই সময়ে আরো অন্তত পাঁচ থেকে ছয়টি শ্রমবাজার চালু করা হবে। রোববার নতুন বছরে সরকারের শ্রম বাজার পরিকল্পনা নিয়ে ‘মিট দ্য প্রেস’ এ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এই কথা বলেন। রিপোর্টার্স ফর বাংলাদেশি মাইগ্রেন্টস (আরবিএম) এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সচিব মো. সেলিম রেজা । মন্ত্রী আরো বলেন, ২০১৯ সালে ৭ লাখ ১ হাজার কর্মীর বিদেশে কর্মসংস্থান হয়েছে। এটি মন্ত্রণালয়ের এ বছর কর্মী প্রেরণের লক্ষ্যমাত্রা ৬ লাখ ৫০ হাজারেরRead More
পরিকল্পনামন্ত্রী’র সাথে সিলেট প্রেসক্লাব নবনির্বাচিত কমিটির শুভেচ্ছা বিনিময়
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপির সাথে সিলেট প্রেসক্লাবের নবনির্বাচিত নির্বাহী কমিটি শুভেচ্ছা বিনিময় করেছেন। এ সময় মন্ত্রী সিলেট প্রেসক্লাব ও সাংবাদিকদের সহযোগিতায় সার্বক্ষণিক পাশে থাকার আশ্বাস দেন। রোববার (৪ জানুয়ারি) সকালে সিলেট এম এ জি ওসমানী বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সিলেট প্রেসক্লাব নেতৃবৃন্দ। মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, ড. জয়া সেনগুপ্ত ও ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান নুনু মিয়া, জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেন প্রমুখ। এছাড়াও সিলেট প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি ইকবাল সিদ্দিকী, সহ সভাপতি এম এ হান্নান ওRead More
এস কে সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাসহ (এস কে সিনহা) পলাতক ১১ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন আদালত। পরোয়ানা কার্যকরের বিষয়ে প্রতিবেদন জমা দিতে আগামী ২২ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে। রবিবার ঢাকার সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েস তাদের বিরুদ্ধে দাখিল করা অভিযোগপত্র আমলে নিয়ে এ আদেশ দেন। মামলায় মোট ১১ আসামির মধ্যে সাবেক ফারমার্স ব্যাংকের (বর্তমানে পদ্মা ব্যাংক লিমিটেড) নিরীক্ষা কমিটির সাবেক চেয়ারম্যান মো. মাহবুবুল হক চিশতীর (বাবুল চিশতী) অন্য মামলায় কারাগারে আছেন। এর আগে গত ৯ ডিসেম্বর ১১ জনের বিরুদ্ধে দুর্নীতিRead More
দেশের প্রখ্যাত আলেম আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী আর নেই
দেশের প্রখ্যাত আলেম জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি, জামেয়া আরাবিয়া উমেদনগর টাইটেল মাদ্রাসা হবিগঞ্জের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও শায়খুল হাদীস এবং সিলেটের দক্ষিণ সুরমার জামেয়া তোয়াক্কুলিয়া রেঙ্গার শায়খুল হাদীস আল্লামা হাফেজ তাফাজ্জুল হক মুহাদ্দিসে হবিগঞ্জী আর নেই। ইন্নালিলাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। আজ বিকেল ৫টায় হবিগঞ্জ থেকে সিলেট হাসপাতালে আসার পথে তিনি মারা যান। সিলেট জেলা জমিয়তের প্রচার সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগী এ তথ্য নিশ্চিত করেছেন। মৃত্যুকালে হুজুরের বয়স ছিল ৮৫ বছর। তিনি ৫ ছেলে ও ৪ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। বরেণ্য এ আলেমের মৃত্যুর সংবাদ চারদিকে ছড়িয়েRead More
৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটলো সদর উপজেলা ছাত্রলীগ
বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটলো সদর উপজেলা ছাত্রলীগ। শনিবার দিবাগত রাতে মদিনা মার্কেট অফিসে এ অনুষ্ঠানের হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও গোবিন্দগঞ্জ কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুজাত আলী রফিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের ১নং ওর্য়াড সদস্য মোহাম্মদ শাহানুর, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আমির উদ্দীন আহমদ, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি এম উস্তার আলী, আওয়ামী লীগ নেতা মনোহর আলী বঙ্গবাসী, সদর উপজেলা যুবলীগ নেতা কুতুব উদ্দীন, স্বেচ্ছাসেবকলীগ নেতা জামিল আহমদ, ছাত্রলীগ নেতাRead More
শমশেরনগরে ‘পিঠা উৎসব’, দর্শনার্থীদের ঢল
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ১৫তম ‘পিঠা উৎসব’ দিনব্যাপি ছিল নানা শ্রেণী পেশার মানুষের ঢল। শনিবার ‘পিঠা উৎসব’ উদযাপন কমিটির আয়োজনে ইলেভেন ষ্টার মাঠে সকাল ৯টা থেকে শুরু হয়। হাজারও ক্রেতা ও দর্শকদের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠে পিঠা উৎসব স্থল। উৎসব স্থলের ৪০টি স্টল সাজিয়ে দেশী নানা রকমের পিঠার ঢালা সাজিয়ে পিঠা বিক্রয় শুরু হয়। তবে এবার পিঠা উৎসবে বিখ্যাত ঝাল হাসের মাংস সহ চালের রুটি ও দুধ পিঠ ছিল উল্লেখ্য যোগ্য। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন পিঠা উৎসব আয়োজন কমিটিসহ শমশেরনগর ইউপি চেয়ারম্যান জুয়েল আহমদ ও সৈয়দ ইসতিয়াক উদ্দিন বাবেল প্রমুখ। পিঠাRead More
জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির সিলেটে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শারমিন সুলতানা বলেন, দেহ ও মন অঙ্গাঙ্গিভাবে জড়িত। মন ভালো না থাকলে তার প্রতিক্রিয়া দেহে পড়ে। আবার শরীর ভালো না থাকলে মন খারাপ হতে বাধ্য। তাই দুটিরই পরিচর্যা আবশ্যক। খেলাধুলার মাধ্যমে আমরা এ দেহ ও মনের পরিচর্যা করতে পারি। কথায় বলে, ‘অল ওয়ার্ক নো প্লে মেকস এ বয় ডাল এন্ড লেজি’-খেলা বাদ দিয়ে শুধু লেখাপড়া অলস ও নির্বোধ বানিয়ে ফেলে। কাজেই দেহের যতেœর জন্য খেলার প্রয়োজন। শনিবার (৪ জানুয়ারি) নগরীর আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত ৪৯তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ওRead More
সিলেট চেম্বারের উদ্যোগে শীতার্থদের কম্বল বিতরণ
শীতার্থদের পাশে দাঁড়িয়েছে সিলেটের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। শনিবার বিকালে চেম্বার কনফারেন্স হলে শীতার্থদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে সিলেট চেম্বারের সভাপতি আবু তাহের মোঃ শোয়েব বলেন, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণের পাশাপাশি সিলেট চেম্বার আর্তমানবতার সেবায় কাজ করে থাকে। সামাজিক দায়বদ্ধতা থেকে এই শীত মৌসুমে আমরা শীতার্থদের মধ্যে কম্বল বিতরণের উদ্যোগ গ্রহণ করেছি। তিনি সিলেটের সকল ব্যবসায়ী ও সামাজিক সংগঠনকে এভাবে অসহায় মানুষের সেবায় এগিয়ে আসার আহবান জানান। তিনি কম্বল বিতরণ কর্মসূচীতে সার্বিক সহযোগিতার জন্য সাউথইস্ট ব্যাংকের পরিচালক মোঃ আকিকুর রহমান, সিলেট চেম্বারের সকলRead More

