admin
হরতাল শেষে মঙ্গলবার বিক্ষোভের ডাক বিএনপির
ঢাকা সিটি নির্বাচনের ভোটের ফল প্রত্যাখ্যান করে সকাল-সন্ধ্যা হরতালের পর এবার বিক্ষোভ কর্মসূচি দিয়েছে বিএনপি। আগামী মঙ্গলবার রাজধানীর থানায় থানায় এই বিক্ষোভ কর্মসূচি পালন করবে বিএনপি। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে রবিবার বিকাল পৌনে ৫টার দিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন। এসময় ঢাকার দুই সিটিতে দলটির মনোনীত দুই পরাজিত মেয়রপ্রার্থী ইশরাক হোসেন ও তাবিথ আউয়াল উপস্থিত ছিলেন। জনগণ স্বতঃস্ফূর্তভাবে হরতাল সফল করেছে- এমন দাবি করে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, ‘জনগণ স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালন করেছে, আমরা তার জন্য সবাইকে ধন্যবাদ জানাই।’ তিনি বলেন, ‘এই হরতাল শুধুমাত্রRead More
গণভবনে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তাপস-আতিক
গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা দেখা করলেন আওয়ামী লীগ মনোনীত ঢাকার মেয়র প্রার্থী ফজলে নূর তাপস ও আতিকুল ইসলাম। শনিবার অনুষ্ঠিত নির্বাচনের পর রাতে ভোট গণনায় জয়ের পথে থাকা তাপস ও আতিক প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
কান্দিগাঁও ইউনিয়ন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি জাহেদ আহমদের পিতার মৃত্যুতে আনছার মেম্বারের শোক
সিলেট সদর উপজেলার বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা কান্দিগাঁও ইউনিয়ন শাখার সভাপতি লামারগাঁও (সোনাতলা) নিবাসী জাহেদ আহমদের পিতা মাওলানা হাফিজ আব্দুল মান্নান ছাহেবের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা সিলেট সদর উপজেলা সভাপতি ও খাদিমনগর ইউনিয়নের মেম্বার আনছার আলী। তিনি এক শোক বার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।
খুরশিদ আলী উচ্চ বিদ্যালয়ে এস এসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
সিলেট সদর উপজেলা ৭নং মোগলগাঁও ইউনিয়নের মোগলগাঁও খুরশিদ আলী উচ্চ বিদ্যালয়ে এস এসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারী) সকালে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শামসুল ইসলাম টুনু মিয়ার সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মিনহাজুল আবেদীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-হামরা গ্রুপের চেয়ারম্যান শিক্ষানুরাগী সোহেল কাদির চৌধুরী। বক্তব্য রাখেন, এফ আই ভিডিবির পরিচালক জাহিদ হোসেন বাচ্চু, প্রধান শিক্ষক আবুল কয়েস তালুকদার, সমাজসেবী মুরাদ হোসেন, বিশিষ্ট মুরব্বী মোঃ সলিম উল্লাহ, ইসকন্দর আলী, ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবুল মিয়া, ইউপি সদস্যRead More
চিকিৎসক ও মেডিকেল ছাত্র ছাত্রীদের নিয়ে বিএইচডিআই’র আন্তর্জাতিক সম্মেলন সম্পন্ন
বাংলাদের ও যুক্তরাজ্যের চিকিৎসক মেডিকেলের ছাত্র – ছাত্রীদের নিয়ে সিলেটে বাংলাদেশ হেলথ ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (বিএইচডিআই)এর উদ্যোগে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্টিত হয়েছে নগরীর একটি অভিজাত রেষ্টুরেন্ডে। ডা.সাইয়েদুল ইসলাম সাইয়েদ এর পরিচালনায় ইম্প্যাাক্ট অব গ্লোবাল হেলথ কেয়ার এর সভাপতি ড. কাউসার হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট ওসমানী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এ এফ এম নাজমুল ইসলাম, প্যানেল আলোচনায় অংশ নেন ডা.হোসেন আবা জিপি, ডা. আলী আহমদ সুয়াইব জিপি, ডা. কাউসার হক, ডা. আব্দুল রহিম জিপি,ডা.কাদেমুল ইহসান,মো: আক্তারুজ্জান, ডা. আলীম উদ্দিন, সম্মেলনে বিএইচডিআই’র পরিচালিত ফাস্ট এইড প্রশিক্ষনার্থীদেরRead More
সিলেটে বইমেলার উদ্বোধন
সিলেটে শুরু হয়েছে পক্ষকালব্যাপী বইমেলা। শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে তিনটায় নগরীর চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত লোকসংগীত শিল্পী সুষমা দাস ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। সিলেট সিটি করপোরেশনের সহযোগিতায় পঞ্চমবারের মতো বইমেলার আয়োজন করেছে প্রথম আলো বন্ধুসভা। মেলার প্রথম দিনেই ছিল পাঠক ও দর্শনার্থীদের ছিল উপচেপড়া ভিড়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেটর সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনেরা। সমবেত জাতীয় সংগীতের মাধ্যমে মেলার উদ্বোধনী অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ভাষার মাসেRead More
যোগ দেবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ॥ ক্যাম্পাসে সাজ সাজ রব শাবি’র সমাবর্তন কাল
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তন আগামীকাল বুধবার। বিশ^বিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত হবে কাক্সিক্ষত এই সমাবর্তন। এতে সভাপতিত্ব করবেন বিশ^বিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সমাবর্তন বক্তা থাকবেন কথা সাহিত্যিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম। ১৯৯১ সালে শাবি’র একাডেমিক কার্যক্রম শুরু হওয়ার দীর্ঘ ২৮ বছরে মাত্র দু’টি সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। ১৯৯৮ সালের ২৯ এপ্রিল প্রথম সমাবর্তন এবং এর ৯ বছর পর ২০০৭ সালের ৬ ডিসেম্বর দ্বিতীয় সমাবর্তন আয়োজন করা হয়। পরবর্তীতে সাবেক উপাচার্যবৃন্দ অনেকবার চেষ্টা করলেও আয়োজন করতে পারেননি তৃতীয় সমাবর্তন। কিন্তু বর্তমানRead More
শাহজামাল নুরুল হুদাকে অপহরনের প্রতিবাদে সুনামগঞ্জ সড়ক দেড় ঘন্টা অবরোধঃ প্রশাসনের অনুরোধে প্রত্যাহার
সিলেট সদর উপজেলার ৭নং মোগলগাওঁ ইউপির সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শাহজামাল নুরুল হুদা ও তার ম্যানেজার আমিনুল ইসলামকে অপহরনের খবর শুনে ইউনিয়নবাসী গতরাত সাড়ে ১২টা থেকে ২টা পর্যন্ত কনকনে শীতের রাতে হাজার হাজার জনতা সিলেট সুনামগঞ্জ মহাসড়ক হাউসা এলাকায় প্রতিবাদ জানাতে টায়ার জালিয়ে সড়কে ব্যারিকেড দেয়। প্রায় দেড় ঘন্টা অবরোধ করে রাখে বিক্ষোভকারিরা। এতে সড়কের দুপাশের শত শত যানবাহ আটকা পড়ে। তারা শাহজামাল নুরুল হুদাকে মুক্ত করে না দেওয়া পর্যন্ত ঘরে ফিরবেনা বলে দাবি জানায়। ঘটনার খবর পেয়ে জালালাবাদ থানার ওসি অকিল উদ্দিন আহমদ একদল পুলিশ নিয়েRead More
সিকৃবিতে তিন দিনব্যাপী জিআইএস কর্মশালা সম্পন্ন
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) রিমোট সেন্সিং ও জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম (জিআইএস) নিয়ে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সিকৃবি কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদের সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক ড. মুক্তারুন ইসলামের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলে এ কর্মশালা। এতে মোট ৩৬ জন প্রশিক্ষণার্থীকে ৩ জন প্রশিক্ষক পৃথক সেশনে প্রশিক্ষণ দেন। শেষ দিন সার্টিফিকেট বিতরণের মাধ্যমে সমাপ্ত হয় এই কর্মসূচি। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদের ডিন অধ্যাপক ড. সানজিদা পারভিন রিতু, অধ্যাপক ড. পীযুষ কান্তি সরকার,Read More
সিলেট জেলা পরিষদ কন্ট্রাক্টর ওয়েলফেয়ার এসোসিয়োশনের কোষাধ্যক্ষ হওয়ায় মোঃ ফখরুল ইসলামের অভিনন্দন
সিলেট সদর উপজেলা ৩নং খাদিমনগর ইউনিয়নের কৃতিসন্তান, সাবেক ছাত্রনেতা, বিমানবন্দর থানা ব্যবসায়ী মালিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক, রাজনীতি ও সামাজিক যে কোম অনুষ্ঠানে যার সক্রিয় অংশ গ্রহণ, প্রিয় মুখ মো মোবারক হোসেনকে সিলেট জেলা পরিষদ কন্ট্রাক্টর ওয়েলফেয়ার এসোসিয়োশনের নবগঠিত কমিটির কোষাধ্যক্ষ নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মোঃ ফখরুল ইসলাম। তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, মোবারক হোসেন একজন কর্ম উদ্যমী মানুষ। কর্ম দক্ষতায় তাকে সম্মানিত আসনে আসীন করেছে। তিনি আরো বলেন, একজন সৎ ব্যবসায়ী আল্লাহ তায়ালার কাছেও প্রিয়। যুবনেতা মোবারক হোসেন, সিলেট জেলা পরিষদRead More

