admin
লকডাউন ভেঙে জুবায়ের আনসারীর জানাজায় লাখো মানুষের ঢল
লকডাউন উপেক্ষা করেই অর্ধ লক্ষাধিক মানুষ যোগ দেন বাংলাদেশ খেলাফত মজলিশের সিনিয়র নায়েবে আমীর আর্ন্তজাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী আলোচক মাওলানা জুবায়ের আহমদ আনছারির নামাজে জানাজায়। আজ শনিবার সকাল ১০টায় তার প্রতিষ্ঠিত সরাইলের জামিয়া রহমানিয়া বেড়তলা মাদ্রাসায় এই নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। মাদ্রাসার প্রান্তর ছাড়িয়ে জানাজার সারি দীর্ঘ হয় ঢাকা-সিলেট মহাসড়কে। দেশ এবং জেলার শীর্ষ আলেমরা ছাড়াও মাদ্রাসা ছাত্র এবং সাধারণ মানুষ যোগ দেন জানাজায়। জানাযার নামাজে ইমামতি করেন জুবায়ের আহমেদ আনছারির ছেলে হাফেজ মাওলানা আসাদ উল্লাহ। অন্যান্যদের মধ্যে জানাজায় যোগ দেন বাংলাদেশ খেলাফত মজলিশের আমীর ইসমাইল নূরপুরী, মহাসচিব মাহফুজুল হক, যুগ্মRead More
সিলেট শামসুদ্দিন হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে একজনের মৃত্যু
সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক ব্যক্তি মারা গেছেন। আজ শনিবার সকাল ৭টায় হাসপাতালের করোনা ইউনিটে মারা যাওয়া ব্যক্তির বাড়ী কানাইঘাট পৌরসভার বায়ুমপুর গ্রামে। শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সুশান্ত কুমার মহাপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, মারা যাওয়া ব্যক্তির শরীরে করোনাভাইরাসের উপসর্গ ছিল। কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তার নমুনাও সংগ্রহ করেছিল। সেই পরীক্ষার ফলাফল জানা যাবে আগামীকাল রবিবার। এরপর নিশ্চিত হওয়া যাবে তিনি করোনা আক্রান্ত ছিলেন কি-না। জানা গেছে, একটি এ্যাম্বুলেন্সে করে লাশ পাঠিয়ে দেয়া হচ্ছে কানাইঘাটে। সেখানে উপজেলা প্রশাসন আইইডিসিআরের নিয়মানুযায়ী দাফনের ব্যবস্থা করবে।
সিলেটে আটক করা হল ইয়াবা কারবারীকে
লকডাউনের সুযোগ নিয়ে চোরাকারারীরা সীমান্ত দিয়ে মাদক এনে মজুদে লিপ্ত রয়েছে। এমন সংবাদ ছিল পুলিশের হাতে। সিলেটের জকিগঞ্জ সীমান্ত দিয়ে মাদক আনতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছে এক ব্যক্তি। তার নাম বাছির মিয়া (৪০)। সে গোয়াইনঘাট উপজেলার বহর মাঝপাড়া গ্রামের মৃত জফর আলীর ছেলে। জানা গেছে, আজ শনিবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই ইউনিয়নের কজাপুর যাত্রী ছাউনির সামনে থেকে ১ হাজার পিছ ইয়াবা ট্যাবলেটসহ বাছির কে আটক করে জকিগঞ্জ থানা পুলিশ। বেলা পৌণে ১ টার দিকে এ অভিযানে নেতৃত্ব দেনRead More
সিলেটের বিভিন্ন হাসপাতালের জন্য ৭৫০ পিপিই পররাষ্ট্রমন্ত্রীর নিকট হস্তান্তর
সিলেটের হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য প্রায় সাড়ে সাতশ পিপিই দিল বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ এসোসিয়েশন ও ওয়ালটন। আজ শনিবার দুপুরে ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ এসোসিয়েশনে সভাপতি মুবিন খান ও ওয়ালটনের প্রতিনিধি এ পিপিইসমূহ পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের নিকট হস্তান্তর করেন। সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ শামসুদ্দীন আহমদ হাসপাতাল, হার্ট ফাউন্ডেশন হাসপাতাল, কিডনি ফাউন্ডেশন ও বক্ষব্যাধী হাসপাতালে এ পিপিইসমূহ প্রদান করা হবে। পিপিই মধ্যে কেএন-৯৫ মাস্ক, ক্যাটেগরি-৩ টাইরয়েড স্যুট, সার্জিকাল গ্লাভ্স, গগজ, স্যু কাভার ইত্যাদি অন্তর্ভূক্ত রয়েছে। এছাড়া ওয়ালটনের পক্ষ থেকে কিছুRead More
সিলেট সদর উপজেলায় বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু
সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নে বজ্রপাতে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। আজ ১৮ এপ্রিল শনিবার দুপুরে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন ইউনিয়নের পুরান কালারুকার পূর্ব উত্তরপাড়ার শমসের আলী ও তার ছেলে ছয়ফুল আহমদ। ছয়ফুল বয়সের দিক দিয়ে শিশু ছিল। পুলিশ সূত্রে জানা গেছে, আজ দুপুরে কালারুকা পশ্চিম হাওরে (উনাখাওরি বিল) ধান কাটতে যান শমসের আলী ও ছয়ফুল আহমদ। এ সময় কালবৈশাখীর ঝড়ের সাথে প্রচণ্ড বজ্রপাত হতে থাকে। বজ্রপাতে বাবা ও ছেলে ঘটনাস্থলেই মারা যান। নগরীর জালালাবাদ থানার ওসি অকিল উদ্দিন জানান, ‘আমরা মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছি।Read More
হাফিজ মাওলানা জুবায়ের আহমদ আনছারীর ইন্তেকাল, জানাজা শনিবার
প্রখ্যাত মুফাসসিরে কুরআন, হাফিজ মাওলানা জুবায়ের আহমদ আনছারী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহী রাজিউন। আজ ১৭ এপ্রিল শুক্রবার বিকেল ৫.৪৫ মিনিটে বি-বাড়িয়ার মার্কাজপাড়ার আনছারি মঞ্জিলে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। দেশ-বিদেশে খ্যাতিসম্পন্ন ইসলামি সুবক্তা হাফিজ মাওলানা জুবায়ের আহমদ আনছারী প্রায় ৫ বছর থেকে দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তিনি দেশ-বিদেশে চিকিৎসা গ্রহণ করেছেন। চিকিৎসকদের পরামর্শমতে তিনি মার্কাজপাড়ার আনছারি মঞ্জিলে গত কয়েক মাস থেকে অবস্থান করছিলেন। অসুস্থতার কারণে সকল ওয়াজ মাহফিল বাতিল করে দিয়েছিলেন। গত কয়েক দিন ধরে শারিরীক অবস্থা খারাপ থাকার পর আজ বিকেল ৫.৪৫ মিনিটে তিনি নিজ বাড়িতেই শেষRead More
করোনা আক্রান্ত সিলেটের দুই যুবকই ঢাকা ফেরত
সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনায় আক্রান্ত ৩ জনকে চিকিৎসা দেয়া হচ্ছে। আক্রান্তদের মধ্যে ২ যুবক ও এক যুবতী রয়েছেন। শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র জানান, যাদের একটু বেশী সমস্যা রয়েছে তাদের এখানে এনে চিকিৎসা দেয়া হচ্ছে। এদের মধ্যে আইসিইউ প্রয়োজন হতে পারে এমন রোগীদের প্রাধান্য দেয়া হয় বেশী। গতকাল বুধবার সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে পরীক্ষায় দুই জনের শরীরে ধরা পড়ে মরণব্যাধি কোভিড -১৯। আক্রান্ত দু’জনই যুবক। গতকাল বৃহস্পতিবার সকালে তাদের শরীরে করোনা শনাক্তের খবর জানায় সংশ্লিষ্টরা। এদের মধ্যে একজনের বাড়ি গোয়ানঘাট উপজেলা ওRead More
লকডাউন ভেঙ্গে ভ্রমণে ট্রাম্প কন্যা ইভাঙ্কা
করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে বিশ্বের অধিকাংশ দেশের মত লকডাউন জারি করা হয়েছে যুক্তরাষ্ট্রেও। এতে ঘরবন্দি হয়ে পড়েছে দেশটির মানুষ। থমকে গেছে দেশটির অর্থনীতির চাকা। যুক্তরাষ্ট্র ইতিমধ্যে করোনায় আক্রান্ত ও মৃত্যুতে বিশ্বের সকল দেশকেই ছাড়িয়ে গেছে। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভাঙ্কা ট্রাম্প লকডাউন ভেঙ্গে পারিবারিক ভ্রমণ করেছেন। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, গত ১ এপ্রিল বাড়িতে থাকার নির্দেশ জারি হওয়ার পর লকডাউন ভেঙ্গে ইভাঙ্কা তার স্বামী ও তিন সন্তানকে নিয়ে ওয়াশিংটন থেকে নিউ জার্সিতে ট্রাম্পের মালিকানাধীন গলফ ক্লাবেRead More
চীনে করোনায় মৃতের সংখ্যা হঠাৎ ১ হাজার ২’শ ৯০ জন বাড়লো
করোনা ভাইরাসের উৎপত্তিস্থল চীনের উহানে ভাইরাসটিতে মোট মৃতের সংখ্যা হঠাৎ ১ হাজার ২৯০ জন বৃদ্ধি পেয়েছে। শুক্রবার প্রকাশিত নতুন হিসাব অনুসারে, ভাইরাসটিতে সেখানে প্রাণ হারিয়েছেন মোট ৩ হাজার ৮৬৯ জন। একইসঙ্গে বেড়েছে মোট আক্রান্তের সংখ্যাও। শহরটিতে মোট আক্রান্তের সংখ্যা ৩২৫ জন বেড়ে ৫০ হাজার ৩৩৩ জনে দাঁড়িয়েছে। এ খবর দিয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস। উহানের স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, পূর্বের হিসাবে কেবলমাত্র হাসপাতালে মারা যাওয়া ব্যক্তিদের গণনায় ধরা হয়েছিল। এখন নতুন করে মহামারিটির শুরুর দিকে যারা বাড়িতে করোনায় মারা গেছেন বা যাদের মৃত্যুর খবর হাসপাতালে নিবন্ধিত হয়নি তাদেরও যোগ করা হয়েছে।Read More
গোয়াইনঘাটে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের
গোয়াইনঘাট প্রতিনিধি: গোয়াইনঘাটে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে মারা যান শাহেদ আলী (৬২) নামের ওই কৃষক। উপজেলার রাধানগরস্থ বড়বন্ধ গ্রামের বাসিন্দা শাহেদ মৃত্যুকালে স্ত্রী, ২ছেলে, ৪ কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। উপজেলা যুবলীগের আহবায়ক ফারুক আহমদ জানান, শাহেদ আহমদ প্রতিদিনের ন্যায় শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির পাশে গরু চরাতে যান। এ সময় আকস্মিক বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলে মারা যান। এদিকে, খবর পেয়ে থানার এসআই আবুল হোসেন ঘটনাস্থলে গিয়ে লাশের সুরত হাল রির্পোট তৈরী করেন। এ রির্পোট লেখা পর্যন্ত লাশ বাড়িতে রয়েছে এবংRead More

