admin
গ্রেটার লামাকাজী ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের ১১ তম ফ্রি চক্ষু শিবির ক্যাম্পের উদ্ধোধন করলেন এমপি হাবিব
সিলেট ৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব বলেছেন, দেশের মানুষের কল্যাণে প্রবাসীরা গুরুত্ব পূর্ণ ভূমিকা পালন করছেন। তারা রেমিট্যান্স এর পাশাপাশি দরিদ্র ও অসহায়দের পাশে দাড়ান। তিনি আরও বলেন, সরকার দেশ থেকে দরিদ্রতা দূর করতে সামাজিক নিরাপত্তা নামে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। এতে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিববন্ধী ভাতা, স্বামী নিগৃহীতা ভাতা, জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদেরকেও সহযোগিতা প্রদান করছেন আমাদের সরকার। তার কারণ হলো মানুষ যাতে কোন ভাবে কষ্ট না পায়। হাবিবুর রহমান হাবিব এমপি আরও বলেন, আমাদের প্রবাসীরা সবসময় তাদের উপার্জিত টাকার একটি অংশ দেশের মানুষের জন্য ব্যয় করেন,Read More
বঙ্গবীর ওসমানীর ৩৮তম মৃত্যুবার্ষিকী আজ
মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি, সাবেক মন্ত্রী, বঙ্গবীর জেনারেল মুহাম্মদ আতাউল গণি ওসমানীর ৩৮তম মৃত্যুবার্ষিকী আজ বুধবার। ১৯৮৪ সালের এই দিনে মারা যান তিনি। ওসমানীর জন্ম ১৯১৮ সালের ১ সেপ্টেম্বর পিতার কর্মস্থল সুনামগঞ্জে। তার গ্রামের বাড়ি সিলেটের বালাগঞ্জের ওসমানী নগরের দয়ামীর। তিনি প্রথমে ব্রিটিশ আর্মিতে যোগ দেন। বাঙালিদের মধ্যে ব্রিটিশ আর্মির সর্বকনিষ্ঠ মেজর ছিলেন তিনি। পাকিস্তান সেনাবাহিনীতে থাকাকালে ইস্টবেঙ্গল রেজিমেন্ট প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। পরে কর্নেল হিসেবে অবসর গ্রহণ করেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে আওয়ামী লীগে যোগ দিয়ে সত্তরের নির্বাচনে এমএনএ নির্বাচিত হন। একাত্তরের মুক্তিযুদ্ধে মুক্তিবাহিনীর প্রধানRead More
সিলেটের নারী বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতস্বরূপ বাংলাদেশের সব নারী বীর মুক্তিযোদ্ধাকে মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয়ভাবে সম্মাননা প্রদান করা হয়েছে। ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে নারী বীর মুক্তিযোদ্ধাদের এ সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রদান অনুষ্ঠানটি একই সময়ে দেশের সব জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রাপ্ত তালিকার ভিত্তিতে ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তন এবং সব জেলা প্রশাসকের কার্যালয়সহ মোট ৬৫৪ জন নারী বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান হয়। সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ কRead More
ওসমানী হাসপাতালে আরও ১ হাজার শয্যা বাড়ানো হবে : পররাষ্ট্রমন্ত্রী
সিলেট-১ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, সরকারের আন্তরিকতা, পদক্ষেপ ও সবার সহযোগিতায় সিলেট হয়ে ওঠবে ‘মেডিকেল হাব’। দেশের অনেক মানুষ উন্নত চিকিৎসার জন্য ভারতে যান। কিন্তু সিলেটে স্বাস্থ্যসেবা খাতের মান এমনভাবে উন্নত করা হবে যে, ভারত-থাইল্যান্ডের বদলে রোগীরা এখানে সেবা নিতে আসবেন। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর আখালিয়াস্থ ‘মাউন্ট এডোরা’য় হৃদরোগীদের উন্নত চিকিৎসা দেয়ার লক্ষ্যে স্থাপিত ‘ক্যাথ ল্যাব’ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও বলেন, ওসমানী হাসপাতালে এখন আছে ৯ শ শয্যা। ধীরে ধীরে আরও ১ হাজার শয্যা বাড়ানো হবেRead More
সিলেট বিভাগের কৃষির উন্নয়নে সম্প্রতি ২২৬ কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে, কৃষিমন্ত্রী
সিলেট থেকে কৃষিপণ্য সঠিক প্রক্রিয়ায় বিদেশে রপ্তানি করার লক্ষ্যে ঢাকার শ্যামপুরের মত সিলেটে প্যাকিং হাউজ এবং সার্টিফিকেশন ল্যাব দ্রুত চালুর প্রতিশ্রুতি দিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক এমপি। তিনি বলেন, বিদেশে পণ্য রপ্তানি করতে হলে পণ্যকে নিরাপদ রাখতে হবে। ‘নিরাপদ খাদ্য’ এর জন্য প্যাকিং হাউজ ও সার্টিফিকেশন ল্যাব খুবই গুরুত্বপূর্ণ। গতকাল মঙ্গলবার নগরীর একটি অভিজাত কনভেনশন সেন্টারে সিলেট থেকে ‘কৃষিজাত পণ্য রপ্তানি ও বিনিয়োগ’ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ব্যবসায়ী নেতৃবৃন্দের দাবীর প্রেক্ষিতে কৃষিমন্ত্রী এই প্রতিশ্রুতি দেন। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট-১ আসনের সংসদ সদস্যRead More
আন্দোলন করে সরকার পতনের ক্ষমতা নেই বিএনপির: সিলেটে কৃষিমন্ত্রী
নির্বাচন কমিশন (ইসি) গঠনের জন্য সার্চ কমিটিতে নাম না দিয়ে বিএনপি ভুল করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক। তবে সার্চ কমিটিতে নাম না দিলেও বিএনপি নির্বাচনে অংশ নিবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। মঙ্গলবার সকালে সিলেট সার্কিট হাউসে সিলেট অঞ্চলের কৃষি মন্ত্রনালয়ের আওতাধীন দপ্তর/সংস্থার কর্মকর্তাগণের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। কৃষিমন্ত্রী বলেন, ‘সার্চ কমিটিতে বিএনপি নাম দেয়নি, তাতে কিছু যায় আসে না। তারা না দিলেও অনেকেই নাম দিয়েছে। এসব নাম থেকে যাচাই-বাছাই করে একটি ভাল নির্বাচনRead More
শাবি ক্যাম্পাসে ফিরেছে প্রাণ, ভিসির নেতৃত্বে শোভাযাত্রা
আজ পহেলা ফাল্গুন। ঋতুরাজ বসন্তের প্রথম দিন। পাশাপাশি সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবস। ৩১ বসন্ত পেরিয়ে ৩২-এ পা দিয়েছে বিশ্ববিদ্যালয়টি। দিবসটি উপলক্ষ্যে আজ সোমবার সকাল ১০টায় প্রশাসনিক ভবন-২ এর সামনে জাতীয় সংগীত পরিবেশনের সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর ১০টা ১০ মিনিটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে তারা। এছাড়া, সকাল ১০টা ২০ মিনিটে বঙ্গবন্ধু চত্বরে একটি শোভাযাত্রা আয়োজন করে। শোভাযাত্রা শেষে ১০টা ৩৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে কেক কাটে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এসময় বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রাণ। এই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীবান্ধব। এখানেRead More
কুলাউড়ায় তালাবদ্ধ ঘর থেকে ভয়ঙ্কর অস্ত্র জব্দ করলো র্যাব
মৌলভীবাজার জেলার কুলাউড়ায় তালাবদ্ধ ঘর থেকে আগ্নেয়াস্ত্রসহ বিভিন্ন ধরনের ভয়্ঙ্কর অস্ত্র জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে র্যাব-৯ এর শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের গনকিয়া গ্রামের হানিফ আলীর বাড়ির তালাবব্ধ একটি ঘর থেকে ২টি পাইপগান, ১০টি রামদা, ১টি কুড়াল ও লোহার ফলাযুক্ত ২৩টি তীর উদ্ধার করেছে। তবে এসময় কাউকে গ্রেফতার করে র্যাব। অস্ত্রগুলো পরে কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
রোমানিয়া যাওয়ার সুবর্ণ সুযোগ
বাংলাদেশিদের রোমানিয়া পাঁচ হাজার ভিসা দেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এ লক্ষ্যে ৬ সদস্যের একটি কনস্যুলার টিম বাংলাদেশে আসবে বলেও জানান তিনি। সোমবার এক বার্তায় পররাষ্ট্রমন্ত্রী জানান, চলতি বছরের মার্চ মাস থেকে তিন মাস ঢাকায় অবস্থান করবে তারা। এই প্রথম রোমানিয়া এই ধরনের কনস্যুলার মিশন পাঠাচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই টিম ৩৪০০ স্থগিত থাকা ভিসাসহ প্রায় ৫ হাজার ভিসা ইস্যু করতে ঢাকায় আসছেন। তাদের কিছু স্থানীয় সহায়তা প্রয়োজন। কারণ, এই প্রথম তারা বিদেশে এই ধরনের কনস্যুলার মিশন পাঠাচ্ছে। উল্লেখ্য, বাংলাদেশে রোমানিয়ার কোনো মিশন নেই। দিল্লির মিশনRead More
যুবলীগ নেতা আবু সুফিয়ানের নতুন স্নাকবার এপিক কফি এন্ড স্নাকসের উদ্বোধন
যুবলীগ নেতা আবু সুফিয়ানের নতুন স্নাকবার এপিক কফি এন্ড স্নাকসের উদ্বোধনীয় অনুষ্ঠান ১৩ ফেব্রুয়ারী রোববার বাদ জোহর নগরীর জিন্দাবাজারে গ্যালারিয়া শপিংকমপ্লেক্স মার্কেটের নিচ তলায় শুভ উদ্বোধন করেন মাননীয় পরাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা শফিউল আলম জুয়েল। এসময় উপস্থিত ছিলেন মাননীয় পরাষ্ট্রমন্ত্রীর অফিস সহকারী রুবেল আহমদ, জেলা ছাত্রলীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক আলা উদ্দিন,ছাত্র নেতা সুমন খান, সদর যুবলীগ নেতা কুতুব উদ্দিন, নিজাম উদ্দিন, কামরুল হাসান রিমন, মিজানুর রহমান, আলী আকবর, যুব তো আবুল কালাম, রেজাউল আলম প্রমখ । উদ্বোধনে দোয়া পরিচালনা করেন গ্যালারিয়া শপিংকমপ্লেক্স মার্কেটের ইমাম ।

