admin
জিপিএ- ৫ পেয়েছে ১ লাখ ৮৯ হাজার
২০২১ সালের প্রকাশিত এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে মোট ১ লাখ ৮৩ হাজার ৩৪০ জন। রোববার সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে ফলাফল প্রকাশের মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গণভবন থেকে এ অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার নয়টি সাধারণ বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি বোর্ডের ১৪ লাখ ৪ হাজার ২৪৪ জন পরীক্ষার্থীদের মধ্যে পাসের হার ৯৫.২৬ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮৯ হাজার ১৬৯ জন। একজন ও শিক্ষার্থী পাস করেনি এমন শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ৫ টি। জানা গেছে, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডেRead More
সাবেক চেয়ারম্যান হাবিব হোসেনের আমন্ত্রণে জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ
সিলেটের দক্ষিন সুরমা উপজেলার ২ নং বরইকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব হাবিব হোসেনের আমন্ত্রণে শুক্রবার বাদ জুমা বরইকান্দির বাসায় এসেছিলেন জেলা আওয়ামী লীগ, ব্যবসায়ী নেতৃবৃন্দসহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত হোন এবং সেখানে মেহমানদারী গ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমদ সেলিম, সাবেক পিপি অ্যাডভোকেট আব্দুল গফফার, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শমসেরের জামাল, বিশিষ্ট ব্যবসায়ী আফসার উদ্দিন, তেলিখাল ইউনিয়নের হ্যাট্রিক চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ আলফু মিয়া, দক্ষিণ সুরমা উপজেলাRead More
শাবি উপাচার্যের বিষয় রাষ্ট্রপতির হাতে, শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষার্থীদের দাবি শিক্ষা ও শিক্ষকতার মান, আবাসন সুবিধাসহ বিভিন্ন সমস্যার সমাধান কীভাবে করা যায় একই সাথে পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সার্বিক পরিবেশ কীভাবে সুন্দর রাখা যায় এ ব্যাপারে শিক্ষার্থীরা বেশ কয়েকটি প্রস্তাব করেছেন। আমরা তাদের প্রস্তাব গুরুত্ব সহকারে শুনেছি। আমাদের ভালো আলোচনা হয়েছে। তাদের দাবির মধ্যে অধিকাংশ দাবিই পূরণ হয়েছে জানিয়ে দীপু মনি বলেন, যে দাবিগুলো এখনও পূরণ হয়নি আমরা আশাকরি খুব শীঘ্রই ওই দাবিগুলোরও সমাধান দিতে পারবো। দুপুরের পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে ১০ জনের প্রতিনিধি দলের সাথে আমরা বৈঠক করেনRead More
আওয়ামী লীগ সরকার উন্নয়নে বিশ্বাসী: প্রবাসীকল্যাণ মন্ত্রী
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, গরীবের ভাগ্যন্নয়নে শেখ হাসিনার সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশের গরিব-দুঃখীদের সবচেয়ে বড় বন্ধু এবং তৃণমূল মানুষের সবচেয়ে বড় নেতা হিসেবে শেখ হাসিনা তাদের মুখে হাঁসি ফুটিয়েছেন। শেখ হাসিনার সাহসী নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের শিখরে আরোহন করছে। তিনি দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করেছেন। দেশে আজ কৃষি বিপ্লব ঘটেছে। আমাদের দেশ এখন খাদ্যে স্বয়ং সম্পূর্ণ। দেশে খাদ্যের কোন অভাব নেই। মন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ ক্রমেই উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। আর এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার পেছনে বঙ্গবন্ধু কন্যাRead More
শাবির সমস্যা খুব বড় নয়, সবাইকে নিয়ে সমাধান করা হবে : শিক্ষামন্ত্রী দীপু মনি
সিলেট সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সিলেট সার্কিট হাউজে তিনি এই মতবিনিময় করেন। এসময় তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষাবন্ধব। দেশে শিক্ষার প্রচার-প্রসারে বর্তমান সরকার খুবই আন্তরিক। সরকার চায়, দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়ে ছাত্র-ছাত্রীরা যাতে ভালো থাকে। উপযোগী পরিবেশে থাকে। তিনি বলেন, সিলেটে এসেছি কয়েকটি বিষয়ের জন্য। কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে উন্নয়নমূলক কাজ হচ্ছে সেগুলো দেখা। আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে আলোচনা। এছাড়াও সিলেটের শাবিপ্রবির শিক্ষার্থীরা আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলেন। তাদেরRead More
সিলেটে বিভাগীয় স্টেডিয়ামের জায়গা পরিদর্শনে নাদেল-হাবিব
সিলেটের দক্ষিণ সুরমার পারাইচকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলকে সাথে বিভাগীয় স্টেডিয়ামের জায়গা পরিদর্শন করেছেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবসহ জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১১টায় দক্ষিণ সুরমার পারাইচকে সিলেট বিভাগীয় স্টেডিয়ামের জন্য নির্ধারিত জায়গা পরিদর্শনে করেন নেতৃবৃন্দ। পরিদর্শন শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, আগে সিলেটে একটি বিভাগীয় স্টেডিয়াম ছিল লাকাতুড়ায়। যেটি আইসিসি ওয়াল্ড কাপকে সামনে রেখে ক্রিকেট স্টেডিয়াম হিসেবে নির্মাণ করা হয়। সেক্ষেত্রে আমাদেরRead More
কাল সিলেট সফরে আসছেন শিক্ষামন্ত্রী
সিলেট সফরে আসছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শুক্রবার সকাল ৮ টা ৫০ মিনিটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌছাবেন। সকাল সাড়ে ৯ টায় সার্কিট হাউসে রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় মিলিত হবেন। সকাল সাড়ে ১০টায় বিভিন্ন প্রকল্প পরিদর্শন ও মাজার জেয়ারত করবেন। বিকেল ৪টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও আন্দোলনরত শিক্ষার্থী এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সাথে আলোচনা করবেন তিনি। রাত ৮ টায় শিক্ষামন্ত্রী ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন।
আবার বিয়ে করেছেন সারিকা
অভিনেত্রী সারিকা সাবরিন। গত ২ ফেব্রুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন তিনি। পাত্র বি আহমেদ রাহী। মঙ্গলবার রাতে এসব তথ্য নিশ্চিত করে সারিকা সাবরিন জানিয়েছেন, তার স্বামী পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার ও মিউজিশিয়ান। এছাড়া নতুন জীবনের জন্য ভক্তদের কাছে দোয়া চেয়েছেন। জানিয়েছেন, ১২ ফেব্রুয়ারি থেকে আবার কাজে ফিরছেন। এর আগে ২০১৪ সালের আগস্টে সারিকা ব্যবসায়ী মাহিম করিমকে বিয়ে করেন। সেই ঘরে তার এক কন্যা সন্তান রয়েছে। সারিকা সাবরিন ২০০৮ সালে আশুতোষ সুজন পরিচালিত ‘ক্যামেলিয়া’ নাটকের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। বাংলালিংকের বিজ্ঞাপনে অভিনয় করে আলোচনায় এসেছিলেন এই অভিনেত্রী।
মসজিদুল হারামে ৪৫ বছর আজান দিয়ে ‘বেলাল’ উপাধি পান আহমাদ মোল্লা
সুমধুর আজানের ধ্বনি আশপাশের পাহাড়গুলোতে দৈনিক অন্তত পাঁচবার প্রতিধ্বনিত হয়। গত অর্ধ শতাব্দী ধরে যার কণ্ঠের আজান মক্কার পাহাড়ে সবচেয়ে বেশি প্রতিধ্বনিত হয়েছে তিনি হলেন শায়খ আলি আহমাদ মোল্লা। টানা ৪৫ বছরেরও বেশি সময় ধরে মসজিদুল হারামে আজান দেয়ার কারণে তিনি ভূষিত হয়েছেন ‘বেলাল আলহারাম’ বা হারামের বেলাল এই উপাধিতে। মসজিদুল হারামে আজান দেয়ার অনন্য এ মর্যাদা তার বংশীয় ঐতিহ্য। তার দাদা, বাবা, চাচা, চাচাতো ভাই, এমনকি সন্তানেরা মহান এই গৌরব অর্জন করেছেন। দাদা আব্দুর রহমান মোল্লা সর্বপ্রথম হারাম শরিফের মুয়াজ্জিন হওয়ার পরম সৌভাগ্য লাভ করেন। এরপর তার বাবা শায়খRead More
ত্রিমুখি লড়াই, প্লে অফের বাকি দুই দল হবে কারা?
শেষের পথে বিপিএল। সিলেট ঘুরে শুক্রবার থেকে বিপিএল আবার মাঠে গড়াচ্ছে মিরপুরে। এখানেই অনুষ্ঠিত হবে রাউন্ড রবিন লিগের বাকি চার ম্যাচ। এরপর প্লে অফ রাউন্ড, তারপর ফাইনাল। সিলেট পর্বে দুটি দল প্লে অফ নিশ্চিত করেছে-বরিশার ও কুমিল্লা। বাকি কোন দুটি দল যাবে শেষ চারে, তা জানা যাবে দুইদিন পর। তার আগে দেখে নেয়া যাক দুই প্লে অফের জায়গায় কেমন চলছে তিন দলের লড়াই। ছয় দলের টুর্নামেন্ট। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে প্রত্যেক দল সবার সাথে খেলবে দুটি করে ম্যাচ। সেই হিসেবে প্রত্যেক দলের ম্যাচের সংখ্যা ১০টি। নয় ম্যাচে ছয় জয় ওRead More

