admin
সিলেটের ওসমানীনগরে উপজেলা নির্বাচনে ৩ পদে ১৬ জন প্রার্থী্র মনোনয়ন দাখিল
সিলেটের ওসমানীনগর উপজেলা পরিষদের নির্বাচনে ৩ পদে ১৬ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। বৃহস্পতিবার (৬ অক্টোবর) ছিল প্রার্থীদের মনোনয়ন দাখিলের শেষ দিন। চেয়ারম্যান পদে ৩জন, ভাইস চেয়ারম্যান পদে ৯ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন রিটার্নিং অফিসার মো. মুরাদ উদ্দিন হাওলাদার। জানা যায়, চেয়ারম্যান পদে আওয়ামী লীগের একক প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন সিলেট জেলা যুবলীগের সভাপতি মো. শামিম আহমদ, স্বতন্ত্রের মোড়কে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম এবং খেলাফত মজলিসের জেলা কমিটির অর্থ সম্পাদক মো. ছইদুর রহমান চৌধুরী মনোনয়ন দাখিলRead More
বিশ্বনাথ পৌরসভার প্রথম নির্বাচনে ৩ পদে প্রার্থী ৯৭ জন
সিলেটের বিশ্বনাথ পৌরসভার প্রথম নির্বাচনে তিনটি পদে প্রতিদ্বন্দিতা করার জন্য বৃহস্পতিবার (৬ অক্টোবর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে মোট ৯৭ জন প্রার্থী নিজের মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে মেয়র পদে ১১ জন, সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলর পদে ১৫ জন ও কাউন্সিলর পদে ৭১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখির করেন। আগামী ২ নভেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনে ভোট দিয়ে পৌর এলকার বাসিন্দারা পৌরপিতা নির্বাচনের পাশাপাশি নির্বাচিত করবেন নিজেদের ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলরদের। মেয়র পদে দলীয় মনোনয়ন নিয়ে নৌকার মাঝি হয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, খেজুরRead More
জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে ৩ পদে প্রার্থী ১৩
আসন্ন জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে ৩ পদে প্রার্থী হয়েছেন ১৩ জন। তাদের মধ্যে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও জমিয়তের প্রার্থী ছাড়াও স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ৩ জন। ভাইস চেয়ারম্যান পদে ৫ এবং সংরক্ষিত মহিলা ভাইস পদে ৩ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার (৬ অক্টোবর) সন্ধ্যায় সিলেটভিউকে এ তথ্য নিশ্চিত করেছেন রিটার্নিং কর্মকর্তা ও সিলেটের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞা। তিনি বলেন- ‘৩ পদে ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী ১০ অক্টোবর প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাচাই হবে।’ রিটার্নিং কর্মকর্তা সূত্রে জানা যায়- চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমাদানকারী ৫ প্রার্থী হচ্ছেন-Read More
ঢাকার গাজীপুরে সিলেটি যুবকের ‘রহস্যজনক’ মৃত্যু
ঢাকার গাজীপুরে জকিগঞ্জের মোর্শেদ আলম (৩২) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। মোর্শেদ সিলেটের জকিগঞ্জের কাজলসার ইউপির পশ্চিম গোটারগ্রামের করইমুড়া মোকামবাড়ির মৃত মোস্তফা উদ্দিন মস্তু মিয়ার ছোট ছেলে। গতকাল বুধবার রাত ৯টার দিকে গাজীপুর শহীদ তাজ উদ্দিন হাসপাতালে তার মৃত্যু ঘটে বলে জানায় তার পরিবারিক সূত্র। এ ঘটনায় বৃহস্পতিবার (৬ অক্টোবর) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানায় মোর্শেদ আলমের বড় ভাই মামুনুর রশীদ বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন। ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার বিকেলে লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। মোর্শেদের পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি গাজীপুরে একটি মোবাইল কোম্পানিতেRead More
১৯ বছর পর আলোর মুখ দেখলো ‘সাদা মেঘের বৌ’ গানটি
২০০৩ সালের কোনও এক শরৎ-বিকেলের কথা। চারুকলার শাহ নেওয়াজ হল থেকে বেরিয়ে বন্ধুদের সঙ্গে মিরপুরের বাসায় ফিরছিলেন কণ্ঠশিল্পী মামুনুর। পথেই গুনগুন করা শব্দগুলো গান হয়ে ওঠে! তখন গানের ভেতর নির্মলেন্দু গুণের ‘যাত্রা ভঙ্গ’ কবিতার একটি লাইন ঢুকে পড়ে আলগোছে। পরে অবশ্য কবির অনুমতি নিয়েই গানে থেকে যায় লাইনটি। এভাবেই তৈরি হলো গান ‘সাদা মেঘের বৌ’। যা টানা ১৯ বছর পর আলোর মুখ দেখলো গত ৪ অক্টোবর। প্রকাশ হলো মামুনুরের গান শিরোনামের ইউটিউব চ্যানেলে। নির্মলেন্দু গুণের লাইন ছাড়াও এই গানটির কথা সাজাতে শিল্পীর সঙ্গে হাত মিলিয়েছেন তার দুই বন্ধু মাইফুল আযমRead More
ইরানি নারীদের প্রতি সমর্থনে ভাষণের সময় চুল কাটলেন সুইডিশ এমইপি
ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে দেশটির নারীদের প্রতি সংহতি জানাতে ভাষণ দেওয়ার সময় নিজের চুল কেটেছেন ইউরোপীয় পার্লামেন্টের এক সদস্য (এমইপি) আবির আল-সাহলানি। মঙ্গলবার সন্ধ্যায় ফ্রান্সের স্ট্রসবুর্গে পার্লামেন্টে ভাষণ দেওয়ার সময় তিনি চুল কাটেন সুইডিশ এমইপি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে। চুল কাটার আগে ইরানি নারীদের প্রতি সংহতি জানিয়ে আবির আল-সাহলানি বলেন, ইরান মুক্ত হওয়ার আগ পর্যন্ত আমাদের ক্ষোভ নিপীড়নকারীদের চেয়ে বেশি। ইরানের নারীরা মুক্ত হওয়ার আগ পর্যন্ত আমরা তাদের পাশে আছি। এসব কথা বলার পর তিনি একটি কাঁচি হাতে নেন। ‘নারী, জীবন, মুক্তি’ বলে তিনি নিজের চুলের ঝুঁটি কাঁচিRead More
বাংলাদেশি শান্তিরক্ষী নিহতের ঘটনায় জাতিসংঘ মহাসচিবের শোক
সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে তিন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। মঙ্গলবার (৫ অক্টোবর) নিউ ইয়র্ক থেকে প্রকাশিত এক বিবৃতিতে মহাসচিব জানান, শান্তিরক্ষীদের ওপর হামলা আন্তর্জাতিক আইন অনুযায়ী যুদ্ধাপরাধের সামিল হতে পারে। তিনি সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক সরকারকে এর পিছনে যারা জড়িত তাদের খুজে বের করার তাগিদ দেন। আহত আরেক বাংলাদেশি শান্তিরক্ষীর দ্রুত আরোগ্য কামনা করে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানান গুতেরেস। প্রসঙ্গত, সোমবার রাতে বাংলাদেশি শান্তিরক্ষীদের একটি বহর টহল থেকে ফেরার সময় পথে ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইসের বিস্ফোরণ ঘটে। এতে তিন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত এবংRead More
পূজা মন্ডপ পরিদর্শন করলেন সিলেটের বিভাগীয় কমিশনার
সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ মোশাররফ হোসেন বলেছেন, সার্বজনীন শারদীয় দূর্গোৎসব বাঙালীর ঐতিহ্যের উৎসব। সব মিলিয়ে বাঙালী মাত্রই আপ্লুত হয় পূজার আনন্দে। তিনি বলেন, জাতির পিতার আদর্শ ও স্বপ্ন পূরণ করতে একটি উন্নত অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি তার পক্ষ থেকে সকল সনাতন ধর্মালম্বীদের শুভেচ্ছা জানান। মঙ্গলবার নবমী তিথীতে তিনি নগরীর রামকৃষ্ণ মিশন আশ্রমের পূজামন্ডপ পরিদর্শনকালে সমবেত ভক্তদের উদ্দেশ্যে একথাগুলো বলেন। এসময় উপস্থিত ছিলেন, সিলেটের জেলা প্রশাসক মো. মজিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ার সাদাত, সিলেট রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ মহারাজ স্বামী চন্দ্রনাথানন্দ মহারাজ,Read More
শান্তিগঞ্জে বিভিন্ন স্থাপনা পরিদর্শনে পরিকল্পনামন্ত্রী
শান্তিগঞ্জে বিভিন্ন উন্নয়ন স্থাপনা পরিদর্শন করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি। বুধবার (৫ অক্টোবর) সকালে উপজেলার পাথারিয়া সুরমা নদীর উপর নির্মিত ব্রীজ, উপজেলা পরিষদে স্থাপিত ঝিলমিল অডিটোরিয়াম ও মন্ত্রীর পৈতৃক ভিটা ডুংরিয়ায় নির্মাণাধীন আজিজুন নেছা ভোকেশনাল ইন্সটিটিউট পরিদর্শন করেন মন্ত্রী। এসময় উপস্থিত ছিলেন- পরিকল্পনামন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন, এসিল্যান্ড সকিনা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন শরিফী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, ওসি খালেদ চৌধুরী ও জেলা প্রকৌশলী (এলজিইডি) মাহবুব আলম, শিমুলবাক ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিন ও পাথারিয়া ইউপি চেয়ারম্যানRead More
সিলেটের গোয়াইনঘাটে মহিষ চরাতে গিয়ে লাশ হয়ে ফিরলেন কুতুব উদ্দিন
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাইল বিলের পাশে মহিষ চরাতে গিয়ে লাশ হয়ে ফিরেছেন মো. কুতুব উদ্দিন (৫৮) নামের এক বৃদ্ধ। মঙ্গলবার (৪ অক্টোবর) বিকেল থেকে তিনি নিখোঁজ হলে বুধবার (৫ অক্টোবর) তার মরদেহ পাওয়া যায়। তিনি ডৌবাড়ী গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে। উপজেলার ডৌবাড়ী ইউনিয়নে অবস্থিত জাইল বিলের মধ্য থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। জানা যায়- মঙ্গলবার উপজেলার জাইল বিলের পাশে মহিষ চরাতে গিয়ে নিখোঁজ হন গোয়াইনঘাটের ডৌবাড়ী গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে মো. কুতুব উদ্দিন (৫৮)। পরে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাননি। বুধবার সকালেRead More

