হাটখোলায় নিজ ওয়ার্ডবাসীর সম্মানে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মিল্লাত চৌধুরীর ইফতার মাহফিল
সিলেট সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী (বর্তমান ভাইস চেয়ারম্যান) মিল্লাত আহমদ চৌধুরীর আয়োজনে হাটখোলা ইউনিয়নের নিজ ৮ নং ওয়ার্ড বাসীর সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৮ মার্চ) হাটখোলার নিজ বাগান বাড়ীতে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করতে এ আয়োজন করা হয়।
চেয়ারম্যান পদপ্রার্থী (বর্তমান ভাইস চেয়ারম্যান) মিল্লাত আহমদ চৌধুরী ওয়ার্ডবাসীর কাছে দোয়া, সার্বিক সহযোগিতা ও ভোট প্রতাশা করেন। তিনি বলেন বিগত দিনে ভাইস চেয়ারম্যান হিসেবে সিমিত পরিসরে উপজেলাবাসীর অনেক উন্নয়ন করেছেন এবং পাশে থেকেছেন। তিনি আরোও বলেন আগামী দিনের জন্য যদি উপজেলাবাসী চেয়ারম্যান পদে নির্বাচিত করেন তাহলে পূর্ণাঙ্গভাবে খেদমত করার সুযোগ হবে।
ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ৮ নং ওয়ার্ডের মেম্বার মো. মবশ্বির আলী, সাবেক মেম্বার রফিক মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী দিলওয়ার মিয়া, বিশিষ্ট মুরব্বী আনোয়ার হোসেন, খলিলুর রহমান, ইদ্রিস আলী, ফারুক আহমদসহ ওয়ার্ডের মুরব্বীয়ান ও যুবকবৃন্দ।
Related News
সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার যুগ্ম সাধারণ সম্পাদক কয়সর আহমদকে বিভিন্ন মহলের অভিনন্দন
সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক কয়সর আহমদকে উষ্ণ অভিনন্দন ওRead More
টুকেরগাঁওয়ে ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নোমান আহমদের মতবিনিময়
সিলেট সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ ও প্রস্তুতির কথা জানিয়েছেনRead More

