সিলেটে ১০১ পিস ইয়াবাসহ আটককৃত শফিক কারাগারে
সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকা থেকে র্যাবের অভিযানে ১০১ পিস ইয়াবাসহ মাদক কারবারি শফিকুর রহমান শফিককে (৪৭) গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত শফিক সুনামগঞ্জ জেলার ছাতক থানাধীন মরজাদ গ্রামের মোবাশ্বের আলীর ছেলে।
জালালাবাদ থানায়ইয়াবা উদ্ধারে মাদক আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) পুলিশ তাকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে। গতকাল বুধবার (১৬ ডিসেম্বর) রাতে র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার সামিউল আলম নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-৯ এর এএসপি (গণমাধ্যম) ওবাইন বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল মদিনা মার্কেট এলাকা থেকে ইয়াবাসহ মাদক কারবারি শফিককে গ্রেফতার করেছে।
Related News
মাসুকগঞ্জ বাজারে বাসিয়া নদী পুনখননের উদ্যোগ, ২ মে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
সিলেট সদর উপজেলার মাসুকগঞ্জ বাজার এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি অবশেষে বাস্তবায়নের পথে। বহুদিন ধরে অবহেলিতRead More
সিলেটে একসঙ্গে ৬ হাজার শিশুর জন্মদিন উদযাপন
সিলেটে একসঙ্গে প্রায় ৬ হাজার সুবিধাবঞ্চিত শিশুর জন্মদিন উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬Read More

