শাহজালাল সিটি কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মানববন্ধন
সিলেট এম.সি কলেজ ছাত্রাবাসে নারী ধর্ষণ, দাঁড়িয়াপাড়ায় ছাত্রী ধর্ষণ ও শামিমাবাদে নারী ধর্ষণসহ দেশের বিভিন্নস্থানে ধর্ষণের প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড কার্যকরের দাবিতে মানববন্ধন করেছে শাহজালাল সিটি কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।
সোমবার সকাল ১১টায় চৌহাট্টা পয়েন্টে সিলেট কেন্দ্রীয় শাহিদ মিনারের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
হাসান আহমেদ পরিচালনায় ও নাহিদ আহমদ সঞ্চালনায় সভাপতির বক্তব্য রাখেন কলেজের সাবেক শিক্ষার্থী এএসএ আল মামুন।
এতে শাহজালাল সিটি কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Related News
রোটারি ক্লাব অব সিলেট পাইওনিয়ারের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং একটি সবুজ, টেকসই বাংলাদেশ গড়ে তোলার দৃঢ়Read More
কানাইঘাটে প্রতিপক্ষের হামলায় পিতা ও পুত্র গুরুতর আহত।। ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন
কানাইঘাটে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় পিতা ও পুত্র গুরুতর আহত হয়েছেন। শনিবারRead More

