কোম্পানীগঞ্জে ফেন্সিডিলসহ যুবক আটক করেছে র্যাব-৯
সিলেটের কোম্পানীগঞ্জ থেকে ৯০ বোতল ফেন্সিডিলসহ মো. জাফরুল ইসলাম (২৭) নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেফতার করেছে র্যাব-৯।
বৃহস্পতিবার ( রাত সাড়ে ১১টার দিকে লে. কর্নেল আবু মুসা মো. শরীফুল ইসলামের নেতৃত্বে মেজর মো. শওকাতুল মোনায়েম ও এএসপি ওবাইনসহ র্যাব-৯ সদর কোম্পানী (সিলেট ক্যাম্প) এর একটি দল অভিযান চালিয়ে উপজেলার দয়ার বাজার এলাকা থেকে তাকে আটক করে। আটক যুবক জকিগঞ্জ উপজেলার জায়ফরপুর গ্রামের মো. আব্দুর রউফের ছেলে।
উদ্ধারকৃত আলামতসহ আটক আসামীর বিরুদ্ধে র্যাব বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক তাকে কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন।
Related News
৩ বারের সাবেক সংসদ সদস্য এ মুকিত খানের শারীরিক খোঁজখবর নিতে বাসায় গণদাবি নেতৃবৃন্দ
সিলেট বিভাগ গণদাবি পরিষদের উপদেষ্টা এবং সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ) আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য এRead More
সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত
প্রবাসে সিলেট বিভাগের মানুষের অধিকার আদায়, জনকল্যাণ এবং দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের প্রত্যয় নিয়েRead More

