সদরে খন্দকার আব্দুল মোক্তাদিরের পক্ষ থেকে শিশু খাদ্য বিতরণ
বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা খন্দকার আাব্দুল মোক্তাদির এর পক্ষ থেকে সিলেট সদর উপজেলার ৬নং টুকেরবাজার ইউনিয়নের ১, ২, ৩ নং ওয়ার্ডে শিশু পুষ্টি খাদ্য বিতরণ করা হয়।
শনিবার (২২ আগস্ট) টুকেরবাজার ইউনিয়ন পরিষদ মিলনায়তনে প্রায় ৩ শতাধিক পরিবারের মধ্যে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
টুকেরবাজার ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড সদস্য এনামুল হুসেনের সভাপতিত্বে ও সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন সিলট সদর উপজেলা বিএনপির আহবায়ক ও মৎস্য জীবীদল সিলেট জেলার আহবায়ক এ.কে.এম তারেক কালাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য বেলায়েত হোসেন মোহন, সেচ্ছাসেবক দল নেতা কামরান হোসেন হেলাল, জেলা বিএনপির সাবেক সদস্য হাসান মইনউদ্দিন আহমদ ময়নুল, মিজানুর রহমান পাবেল, টুকেরবাজার নয়গ্রাম যুব পরিষদের সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক এনাম হোসেন শিপন, জেলা ছাত্রদলের সহ সভাপতি উসমান হারুন পনির, ছাত্রদল নেতা মুরাদ আহমদ প্রমূখ।
Related News
৩ বারের সাবেক সংসদ সদস্য এ মুকিত খানের শারীরিক খোঁজখবর নিতে বাসায় গণদাবি নেতৃবৃন্দ
সিলেট বিভাগ গণদাবি পরিষদের উপদেষ্টা এবং সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ) আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য এRead More
সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত
প্রবাসে সিলেট বিভাগের মানুষের অধিকার আদায়, জনকল্যাণ এবং দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের প্রত্যয় নিয়েRead More

