লন্ডন-সিলেট রুটে সোমবার বিমানের সরাসরি ফ্লাইট আবার চালু হচ্ছে
লন্ডন-সিলেট-ঢাকা রুটে সোমবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট ফের চালু হচ্ছে। উক্ত বিমানের ফ্লাইট লন্ডন থেকে রওয়ানা দিয়ে সরাসরি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। পরে একই ফ্লাইট ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাবে।
মঙ্গলবার (৪ আগস্ট) বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপ-সচিব রোকসিন্দা ফারহানা স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানা গেছে।
এদিকে সিলেটে বাংলাদেশ বিমানের ফ্লাইট অবতরণের বিষয়ে আনুষাঙ্গিক প্রস্তুতি নিতে বলা হয়েছে। পাশাপাশি কোভিড-১৯ সংক্রমণ রোধকল্পে সরকারি সিদ্ধান্ত মোতাবেক ওসমানী বিমানবন্দরকে সকল ধরণের ব্যবস্থা গ্রহণেরও অনুরোধ করা হয়েছে।
জানা গেছে, সোমবার লন্ডন থেকে সরাসরি ফ্লাইট সিলেটে আসবে। যে সব যাত্রীর করোনা পজেটিভ রয়েছে, তাদেরকে কোয়ারেন্টাইনে রাখা হবে। আর যে সব যাত্রীর করোনা নেগেটিভ সার্টিফিকেট থাকবে-সে সব যাত্রী নিজ নিজ গন্তব্যে চলে যাবেন।
Related News
সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত
প্রবাসে সিলেট বিভাগের মানুষের অধিকার আদায়, জনকল্যাণ এবং দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের প্রত্যয় নিয়েRead More
যুক্তরাজ্য সিলেট বিভাগ গণদাবি পরিষদ শাখার সাধারণ সভা অনুষ্ঠিত
যুক্তরাজ্যে সিলেট বিভাগ গণদাবি পরিষদের ইউকে শাখার কমিটি গঠনের লক্ষ্যে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।Read More

