১৪ দলের মুখপাত্র নির্বাচিত হওয়ায় আমির হোসেন আমুকে সৌমিত্র দাম পিংকুর অভিনন্দন
বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু’কে ১৪ দলের নতুন মুখপাত্র নির্বাচিত করায় মাননীয় প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন সিলেট বিভাগীয় মুক্তিযোদ্ধা যুব কমান্ডের সাবেক আহবায়ক, আওয়ামী লীগ নেতা সৌমিত্র দাম পিংকু।
এক অভিনন্দন বার্তায় সৌমিত্র দাম পিংকু বলেন, দেশ ও দল পরিচালনায় সবসময়ই যুগোপযোগী সিদ্ধান্ত নিতে ভুল করেন না বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। দীর্ঘদিনের পরীক্ষিত প্রবীণ নেতা আমির হোসেন আমুকে আওয়ামী লীগের পক্ষথেকে ১৪ দলের সমন্বয়কের দায়িত্ব দিয়ে আবারও প্রমাণ করলেন যোগ্যতার মূল্যায়ন করতে তিনি অতুলনীয়।
পিংকু আরও বলেন, আমাদের দেশের রাজনৈতিক অঙ্গনে আমির হোসেন আমু একজন পরিচিত ব্যক্তিত্ব। ছাত্রলীগ নেতা হিসাবে আমির হোসেন আমু রাজনীতিতে প্রবেশ করেছিলেন এবং তার রাজনৈতিক অভিজ্ঞতা প্রায় ছয় দশকের। এই অভিজ্ঞতা সম্পন্ন রাজনীতিবিদ ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্রের দায়িত্ব প্রাপ্ত হওয়ায় আমি অত্যান্ত আনন্দিত।
প্রিয় নেতা আমির হোসেন আমু’র সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করছি।
Related News
জালালাবাদ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জৈনুদ্দিনের মতবিনিময় সভা
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিলেট সদর উপজেলার ১ নং জালালাবাদ ইউনিয়নের ৩ নংRead More
জাতীয় যুব দিবস ২০২৬ উপলক্ষে সিলেটে আলোচনা সভা
শুধু শুধু চাকরির পেছনে না ছুটে নিজেকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সিলেটেরRead More

