জালালাবাদ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জৈনুদ্দিনের মতবিনিময় সভা
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিলেট সদর উপজেলার ১ নং জালালাবাদ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে বিএনপির মনোনয়ন প্রত্যাশি, চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জৈনুদ্দিনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২নভেম্বর) রাতে বাছাইরপার গ্রামের আমির উল্লা’র বাড়িতে ইউনিয়ন বিএনপির উপদেষ্টা ও ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মুজফর আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কাশেম এর সঞ্চালনায় সভায় বক্তব্যদানকালে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জৈনুদ্দিন বলেন, আমাকে দল মনোনয়ন দিলে আপনারা একটি বার ভোট দিয়ে নির্বাচিত করে দেখুন আমি আপনাদের জন্য কি করতে পারি। আমি ২ বার ইউপি সদস্য হিসেবে আমার ওয়ার্ডে অনেক উন্নয়ন করেছি। আমার এব্যাপারে সকল পথঘাট জানা আছে। কোন কাজ কিভাবে আনতে হবে, কোন সমস্যা কিভাবে সমাধান করতে হয় এর অভিজ্ঞতা সঞ্চয় করেছি। তিনি আরও বলেন, আমি বর্তমান সরকার দলের ইউনিয়ন সভাপতি যার ফলে সিলেট ১ আসনের এমপি, মাননীয় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সাহেবের সাথে যে সু-সম্পর্ক রয়েছে। তিনি আমাকে যে ভাবে মায়া করেন সে সুবাদে আমার ইউনিয়নবাসির জন্য দিগুন উন্নয়ন করতে পারবো বলে আমার দৃড় বিশ্বাস। সুতরাং বর্তমানে যেভাবে আপনারা আমার পাশে আছেন, ভবিষ্যতেও আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ, অবহেলিত এই ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে পরিণত করার চেষ্টা করব।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন ৩ নং ওয়ার্ড বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আছলম মিয়া, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাস্টার সৈয়দ মিয়া, ৩ নং ওয়ার্ডের ৩ বারের মেম্বার মো. মানিক মিয়া, উপদেষ্টা সদস্য ও সাবেক মেম্বার আব্দুল ওয়াহাব, ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আবু বকর, সহ-সভাপতি জালাল আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমদ, মুরুব্বী আব্দুর নূর, মমশর আলী, আলকাছ মিয়া, আমির উল্লাহ, নিখিল নম, মহেশ নম, পতুল চন্দ, সন্তোষ দেব, অনিল চন্দ, গৌরাঙ্গ নম, সাহাব উদ্দিন, বশির আহমদ, ধনেশ্বর নম, আসাব আলী, শফিক আহমদ, সম্রাট হোসেন, অতুল চন্দ, ইমাম উদ্দিন, আকরম আলী, ৮ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আফতাব আলী, যুবদল নেতা লুৎফুর রহমান ও সাব্বির আহমদ, নাসির রহমান, ইমরান আহমদ, দুদু মিয়া, আয়াশ উল্লাহ, চান মিয়া, আব্দুল মালিক, কমরু মিয়া, আলা উদ্দিন, মঈন উদ্দিন, বিরাম আলী, রুপা মিয়া প্রমুখ।
Related News
জালালাবাদ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জৈনুদ্দিনের মতবিনিময় সভা
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিলেট সদর উপজেলার ১ নং জালালাবাদ ইউনিয়নের ৩ নংRead More
জাতীয় যুব দিবস ২০২৬ উপলক্ষে সিলেটে আলোচনা সভা
শুধু শুধু চাকরির পেছনে না ছুটে নিজেকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সিলেটেরRead More

