Tuesday, November 3rd, 2026
জালালাবাদ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জৈনুদ্দিনের মতবিনিময় সভা
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিলেট সদর উপজেলার ১ নং জালালাবাদ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে বিএনপির মনোনয়ন প্রত্যাশি, চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জৈনুদ্দিনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২নভেম্বর) রাতে বাছাইরপার গ্রামের আমির উল্লা’র বাড়িতে ইউনিয়ন বিএনপির উপদেষ্টা ও ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মুজফর আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কাশেম এর সঞ্চালনায় সভায় বক্তব্যদানকালে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জৈনুদ্দিন বলেন, আমাকে দল মনোনয়ন দিলে আপনারা একটি বার ভোট দিয়ে নির্বাচিত করে দেখুন আমি আপনাদের জন্য কি করতে পারি। আমি ২ বার ইউপি সদস্য হিসেবে আমার ওয়ার্ডে অনেক উন্নয়ন করেছি।Read More

