রোটারী ক্লাব অব সিলেট পাইওনিয়ারের ফাস্ট মিটিং ও কলার হ্যান্ডভার অনুষ্ঠান সম্পন্ন
রোটারী ক্লাব অব সিলেট পাইওনিয়ারের ফাস্ট মিটিং ও কলার হ্যান্ডভার অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সোমবার (১৩ জুলাই) সিলেটের একটি অভিজাত হোটেলে রোটারী ক্লাব অব সিলেট পাইওনিয়ারের
ফাস্ট মিটিং ও কলার হ্যান্ডভার অনুষ্ঠান ২০২৬-২৭ অত্যন্ত সুন্দর ও সুশৃংখলভাবে সম্পন্ন হয়েছে। ক্লাবের বিদায়ী প্রেসিডেন্ট আইপিপি মো. মুরাদুজ্জামান চৌধুরীর পরিচালনায় প্রথমে কোরআন তেলাওয়াত, পরবর্তীতে জাতীয় সংগীত ও রোটারী ইনভোকেশন পাঠের এর মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। সভায় বিদায়ী প্রেসিডেন্ট বিগত রোটাবর্ষের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন এবং বলেন যে, রোটারী ক্লাব অব সিলেট পাইওনিয়ার বিগত ২০২৫-২০২৬ রোটাবর্ষে বৃক্ষরোপন, ছাগল বিতরন, শীতবস্ত্র বিতরন, অসুস্থ রোগীদের পাশে দাড়ানোসহ অসংখ্য মানবিক কার্যক্রম সম্পন্ন করেছে। যাহার দরুন ক্লাব সিলভার এওয়ার্ড অর্জন করেছে। পাশাপাশি সময়মত রোটারী ইন্টারন্যাশনাল ডিউজ পরিশোধ করায় রোটারী ক্লাব এক্সেলেন্স এওয়ার্ড অর্জন করেছে। এ সফলতার পিছনে তিনি ক্লাবের সকল রোটারিয়ানদের সক্রিয় কার্যক্রম ও সহযোগীতার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পরবর্তীতে ক্লাবের ২০২৬-২০২৭ রোটাবর্ষের নতুন প্রেসিডেন্ট আজাদ উদ্দিনকে কলার হ্যান্ডওভারের মাধ্যমে দায়িত্বভার অর্পন করেন। ক্লাবের নতুন প্রেসিডেন্ট ক্লাব পরিচালনার জন্য সকল রোটারিয়ানদের পরামর্শ ও সহযোগীতা কামনা করেন ও সবাইকে নতুন বৎসরের বিশেষ উপহার ও আইডি কার্ড প্রদান করেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারী এসিসটেন্ট কান্ট্রি কো- অর্ডিনেটর (ডি-৬৪,ডি-৬৫) জাকির আহমদ চৌধুরী। প্রধান অতিথি তার বক্তব্যে সকল রোটারিয়ানকে রোটারীর মহান আদর্শ বুকে ধারন করে মানবসেবায় অবদান রাখার জন্য বিশেষ গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব সিলেট সেনার্জির প্রেসিডেন্ট তানভীর আহমেদ, গ্রীন সিটির প্রেসিডেন্ট আলমগীর হোসেন। আরো উপস্থিত ছিলেন ক্লাবের সেক্রেটারী এম এইচ আর রুমেল চৌধুরী, ইলেক্ট প্রেসিডেন্ট মো. ওলিউর রহমান মাসুম, ট্রেজারার তোফায়েল আহমদ, চার্টার্ড প্রেসিডেন্ট মো. আব্দুস সালাম, চার্টার্ড সেক্রেটারী পিপি রাহিম ইসলাম মিছলু, পিপি মাহবুব ইকবাল মুন্না, পিপি মকসুদুর রহমান চৌধুরী, পিপি এনামুল কবির, পিপি মওদুদ আহমদ, পিপি আমিরুল ইসলাম, পিপি নুরুল ইসলাম রুপন, ভাইস প্রেসিডেন্ট মোশাররফ হোসেন চৌধুরী মিশু, ভাইস প্রেসিডেন্ট মো. আব্দুল হাফিজ চৌধুরী, বুলেটিন এডিটর মো. গোলাম কিবরিয়া নাঈম, কমিউনিটি সার্ভিস ডিরেক্টর শাহাব উদ্দিন শিহাব, সার্জেন্ট এট আর্মস মো. নুরুল ইসলাম জুয়েল, ক্লাব সার্ভিস ডিরেক্টর মো. কবির আহমদ, ইয়ুথ সার্ভিস ডিরেক্টর এম রহমান ফারুক, সদস্য মো. জাকির আহমদ, সদস্য মো. শহিদুল ইসলাম, সদস্য আফজাল হোসেন মিনার প্রমুখ।
Related News
রোটারী ক্লাব অব সিলেট পাইওনিয়ারের ফাস্ট মিটিং ও কলার হ্যান্ডভার অনুষ্ঠান সম্পন্ন
রোটারী ক্লাব অব সিলেট পাইওনিয়ারের ফাস্ট মিটিং ও কলার হ্যান্ডভার অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (১৩Read More
ড. মুহাম্মদ শহীদুল্লাহ স্মৃতি অ্যাওয়ার্ড পেলেন সিলেটের সাংবাদিক মাহবুব আহমদ
বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ড. মুহাম্মদ শহীদুল্লাহ’র ১৪১তম জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননাRead More

