গণভোটের প্রচারণায় সিলেট বেতারের বহিরাঙ্গণ অনুষ্ঠান মঙ্গলবার
আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ এ সাধারণ মানুষের ভোটকেন্দ্রে গমন, ভোট প্রদান ও গনভোটে অংশগ্রহণের লক্ষ্যে আগামীকাল ২৭ শে জানুয়ারী মঙ্গলবার বিকাল ৪ টায় ‘গণভোট ও নির্বাচনে বাংলাদেশ বেতার’ নামে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে একটি বহিরাঙ্গন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে জনগণকে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে স্বতস্ফুর্তভাবে অংশগ্রহনে উদ্বুদ্ধ করতে আলোচনা অনুষ্ঠানের পাশাপাশি একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানটি বাংলাদেশ বেতার, সিলেট কেন্দ্রের মধ্যম তরঙ্গ ৯৬৩ কিলোহার্জ, এফ এম ৮৮.৮ মেগাহার্জ, বাংলাদেশ বেতারের মোবাইল এ্যাপস ও বাংলাদেশ বেতার, সিলেট কেন্দ্রের ফেসবুক পেইজে একযোগে প্রচার করা হবে।
Related News
৩ বারের সাবেক সংসদ সদস্য এ মুকিত খানের শারীরিক খোঁজখবর নিতে বাসায় গণদাবি নেতৃবৃন্দ
সিলেট বিভাগ গণদাবি পরিষদের উপদেষ্টা এবং সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ) আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য এRead More
সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত
প্রবাসে সিলেট বিভাগের মানুষের অধিকার আদায়, জনকল্যাণ এবং দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের প্রত্যয় নিয়েRead More

