করোনাভাইরাস নিয়ন্ত্রণে মালয়েশিয়ায় ফের লকডাউনের সময় বাড়ল
মহামারি করোনাভাইরাস নিয়ন্ত্রণে মালয়েশিয়ায় চলমান আদেশ মুভমেন্ট কন্ট্রোল অডার (এমসিও) পঞ্চমবারের মতো বাড়িয়ে আগামী ৯ জুন পর্যন্ত ঘোষণা করা হয়েছে। আজ রোববার স্থানীয় সময় দুপুর ২টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এই ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী তানশ্রী মুহিউদ্দিন ইয়াসিন।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা এই অবস্থা থেকে উত্তরণের জন্য নিয়ন্ত্রণ আদেশ বাড়িয়েছি। সবাইকে ধৈর্য ধারণ করতে হবে। আমরা পবিত্র রমজান মাসে আল্লাহ তায়ালার নিকট প্রার্থনা করি যেন কোভিড -১৯ থেকে মুক্তি পাই।’
তিনি আরও বলেন, ‘আমি জানি এটা আমাদের জন্য খুবই কষ্টকর, কিন্তু সবার সুস্বাস্থ্যর জন্য এমসিও বাড়াতে হচ্ছে। আমরা চাই আমাদের দেশ থেকে পুরোপুরি করোনাভাইরাস নির্মূল হোক।’
‘ইতোমধ্যেই আমরা করোনাভাইরাস প্রতিরোধে এগিয়ে আছি এবং আরও সাফল্যের জন্য অপেক্ষা করতে হবে’ যোগ করেন তানশ্রী মুহিউদ্দিন ইয়াসিন।
এর আগে করোনাভাইরাস মোকাবিলায় মালয়েশিয়ায় গত ১৮ মার্চ থেকে চলাচলে বিধিনিষেধ আরোপ করে চতুর্থবারের মতো বাড়িয়ে ১২ মে পর্যন্ত ঘোষণা করা হয়। এবার সেই বিধিনিষেধ বাড়িয়ে আগামী ৯ জুন পর্যন্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী তানশ্রী মুহিউদ্দিন ইয়াসিন।
রোববার পর্যন্ত দেশটিতে ৬ হাজার ৫৮৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে ১০৮ জনের।
Related News
সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত
প্রবাসে সিলেট বিভাগের মানুষের অধিকার আদায়, জনকল্যাণ এবং দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের প্রত্যয় নিয়েRead More
যুক্তরাজ্য সিলেট বিভাগ গণদাবি পরিষদ শাখার সাধারণ সভা অনুষ্ঠিত
যুক্তরাজ্যে সিলেট বিভাগ গণদাবি পরিষদের ইউকে শাখার কমিটি গঠনের লক্ষ্যে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।Read More

