Main Menu

আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আালোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

‘‘ঐতিহ্যগত বিদ্যা সংরক্ষণ ও বিকাশে আদিবাসী নারী সমাজের ভূমিকা’’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে (৮ আগস্ট) সোমবার নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেন পাত্র সম্প্রদায় কল্যাণ পরিষদ (পাসকপ), খাসি ষ্টুডেন্ট ইউনিয়ন (কেএসইউ), বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেট, ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেট, মুন্ডা সম্প্রদায় উন্নয়ন সংগঠন, ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন।
আলোচনা সভার শুরুতে লাবনী স্বার্তী এর পরিচালনায় এবং ধারণা পত্র পাঠ শেষে আয়োজক সংগঠন এর পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন পাসকপ এর সভাপতি গৌরাঙ্গ পাত্র।
বক্তারা বলেন, আদিবাসীদের জন্য এ দিবসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতি বৎসর বিশ্বব্যাপী দিবসটি পালন করা হয়। আদিবাসীরা নিজেকে আদিবাসী হিসেবে পরিচয় দিতে পছন্দ করেন। আজকের এই ঐতিহ্যগত বিদ্যার সংরক্ষণ ও বিকাশে আদিবাসী নারীর ভূমিকা অপরিসীম। আমাদের বৃহত্তর আদিবাসী সমাজে নারীরা অত্যন্ত পরিশ্রমী এবং ঐতিহ্যগত বিদ্যাকে কাজে লাগিয়ে নারী ও আদিবাসী সমাজের উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করছে। তাই আদিবাসী নারীদের পরিশ্রমকে স্বীকৃতি প্রদান সহ আদিবাসীদের আদিবাসী বলে আক্ষায়িত করার দাবী রাখেন।
আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন শাবিপ্রবির পদার্থ বিজ্ঞানের বিভাগীয় প্রধান প্রফেসর ড: নাজিয়া চৌধুরী, ফাদার যোসেফ গমেজ (ওএমআই), শাবিপ্রবির নৃ-বিজ্ঞানের বিভাগীয় প্রধান প্রফেসর আ.ফ.ম জাকারিয়া, মহানগর ঐক্য পরিষদের সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ মিশু, তথ্যচিত্র নির্মাতা নিরঞ্জন দে যাদু, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, মসকপ এর সাবেক সাধারণ সম্পাদক উত্তম সিংহ রতন, আয়োজকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন বাপা সিলেট শাখার সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম, টিডব্লিউএ এর সভাপতি দানেস সাংমা, কেএসইউ এর প্রেসিডেন্ট আলীজেক তংসং, টিডব্লিউএস এর সভাপতি যোসেফ হাইউ প্রমুখ। আদিবাসী শিল্পীদের মনোমুগ্ধকর নৃত্য ও গানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। বিজ্ঞপ্তি






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *